ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ

বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক হাসানের

বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করলেন হাসান মাহমুদ।
আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের প্রথম ইনিংসে হ্যাটট্রিক করেন হাসান।
ইনিংসের ৮৩ ও নিজের ১৮তম ওভারের তৃতীয় থেকে পঞ্চম বলে যথাক্রমে- আফগানিস্তানের ইসমাত আলম, কাইস আহমেদ ও জিয়া উর রহমানকে শিকার করে হ্যাটট্রিক পূর্ণ করেন হাসান।
টেস্ট ইতিহাসে বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন হাসান। তবে টাইগার পেসারদের মধ্যে প্রথম হ্যাটট্রিকম্যান এখন তিনি।
এর আগে টেস্টে বাংলাদেশের হয়ে টেস্টে হ্যাটট্রিক করেছিলেন দুই স্পিনার অলক কাপালি ও সোহাগ গাজী।
২০০৩ সালে পেশোয়ারে পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করেন কাপালি। টেস্টে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিকের কীর্তি গড়েন কাপালি।
এরপর দশ বছর পর বাংলাদেশের দ্বিতীয় বোলার টেস্টে হ্যাটট্রিক করেন সোহাগ। ২০১৩ সালে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিকের নজির গড়েন তিনি।
১৩ বছর পর বাংলাদেশের তৃতীয় বোলার ও প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিকের স্বাদ নিলেন হাসান।
হ্যাটট্রিক করা ইনিংসে ২১ ওভারে ৫৫ রানে ৫ উইকেট নেন হাসান। ১৭ ম্যাচ ২৯ ইনিংসের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে চতুর্থবার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিলেন তিনি। এর আগে পাকিস্তান-ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন হাসান।
২০২৪ সালের মার্চে চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় ২৬ বছর বয়সী হাসানের। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ১৭ টেস্টের ২৯ ইনিংসে ৫০ উইকেট নিয়েছেন তিনি। বাংলাদেশের অষ্টম বোলার হিসেবে টেস্টে ৫০ উইকেট পূর্ণ করেছেন হাসান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক হাসানের

আপডেট সময় ০৮:২৩:২১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬