চট্টগ্রামের লোহাগাড়ায় ১১২টি পূজা ম-পে অনুষ্ঠিত হবে হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় শারদীয় দুর্গোৎসব। ইতি মধ্যে ১১২টি ম-পে রং-তুলি ও সাজ-সজ্জায় সজ্জিত করা হয়েছে প্রতিমা তৈরীর কাজ। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন শারদীয় দুর্গোৎসবের আনন্দ উপভোগ করতে। আর মাত্র ক’দিন পরে আনুষ্ঠানিকভাবে শুরু হবে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা। হিন্দুদের পাড়া-মহল্লায় শুরু হয়ে গেছে আনন্দ-উল্লাস। এহেন আনন্দ-উল্লাস বয়ে চলছে শিশু-কিশোরদের মাঝে। লোহাগাড়ার ৯টি ইউনিয়ন পরিদর্শন করে দেখা যায় প্রতিটি ম-পের আশে পাশে ব্যাপক নিরাপত্তার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। পুজা উদযাপন পরিষদের সভাপতি রিটন কান্তি বিশ্বাস বলেন, প্রশাসনের কঠোর নজরদারি ও সর্বশ্রেণির জনগণের আন্তরিক সহযোগিতায় এবার তাদের পুজোৎসব হবে আনন্দমুখর। তিনি জানান, এবারে উপজেলায় সর্বমোট ১শত ১২টি পূজাম-প রয়েছে। তন্মধ্যে প্রতিমা পূজা ম-প ৭৩টি এবং ঘট পূজা ম-প ৩৯টি। উল্লেখিত পূজাম-পের মধ্যে আমিরাবাদ ইউনিয়নে সর্বমোট ৩০টি, লোহাগাড়া ইউনিয়নে ২টি, কলাউজান ইউনিয়নে ২৪টি, চুনতি ইউনিয়নে৩টি, পুটিবিলা ইউনিয়নে ৩টি আধুনগর ইউনিয়নে ৪টি, চরম্বা ইউনিয়নে ১১টি ও বড়হাতিয়া ইউনিয়নে ১৫টি পুজাম-প রয়েছে।
সংবাদ শিরোনাম
লোহাগাড়ায় ১১২টি ম-পে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন
-
আতাউর রহমান মাসুদ (লোহাগাড়া) চট্টগ্রাম - আপডেট সময় ০৮:২৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- 5
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























