ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ

চাচ্চু শাকিব খানের সঙ্গে দীঘি, নতুন সিনেমা নাকি অন্য কিছু?

  • বিনোদন
  • আপডেট সময় ০৮:২৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • 65

ছোটবেলায় ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। তখন পর্দায় শাকিবের ভাতিজির চরিত্রে দেখা যেত তাকে। বিশেষ করে ‘চাচ্চু’ ছবিতে তাদের দর্শক মনে রেখেছে আজও।
সময়ের ব্যবধানে সেই ছোট্ট দীঘি এখন বড় পর্দার নায়িকা। এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শাকিব খানের সঙ্গে দেখা গেল তাকে। তাদের একসঙ্গে দেখে ভক্তদের মনে প্রশ্ন তবে কি নতুন কোনো সিনেমায় জুটি হচ্ছেন তারা?
দীঘি নিজেই শাকিব খানের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘মেগাস্টার’। এরপর থেকেই ছবিটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
একসময় পর্দায় চাচা-ভাতিজির চরিত্রে অভিনয় করা দুই তারকাকে একসঙ্গে দেখে অনেকে পুরোনো দিনের স্মৃতিও মনে করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, নতুন কোনো সিনেমার শুটিংয়ে নয়, একটি অনুষ্ঠানে অংশ নিতে নিউইয়র্কে গেছেন শাকিব খান ও দীঘি। ১০ অক্টোবর নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির ইভাঞ্জেল চার্চ সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬’। সেই আয়োজনেই উপস্থিত ছিলেন দেশের চলচ্চিত্র অঙ্গনের এই দুই তারকা। অনুষ্ঠানের ফাঁকে তাদের একসঙ্গে ক্যামেরাবন্দী হতে দেখা যায়।
শাকিব খানের সঙ্গে দীঘির পর্দার সম্পর্ক অবশ্য নতুন নয়। শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ারের শুরুতেই ঢালিউডের এই নায়কের সঙ্গে কাজের সুযোগ হয়েছিল তার। ২০০৬ সালে মুক্তি পাওয়া এফ আই মানিক পরিচালিত ‘চাচ্চু’ সিনেমায় দীঘি অভিনয় করেন জুঁই চরিত্রে। সেখানে শাকিব খান ছিলেন তার চাচার ভূমিকায়। সিনেমাটি দর্শকের কাছে বেশ জনপ্রিয়তা পায়।
এরপর শাকিব খানের সঙ্গে দীঘিকে দেখা গেছে ‘দাদীমা’, ‘চাচ্চু আমার চাচ্চু’, ‘১ টাকার বউ’ ও ‘তোর কারণে বেঁচে আছি’ সিনেমায়। এসব ছবিতে শিশুশিল্পী হিসেবে দীঘির অভিনয় দর্শকের নজর কেড়েছিল। বিশেষ করে ‘চাচ্চু’ সিনেমার জুঁই চরিত্রটি এখনো অনেক দর্শকের স্মৃতিতে রয়েছে।
সেই সময়ের ছোট্ট দীঘি এখন অভিনয় করছেন নায়িকা হিসেবে। ‘তুমি আছো তুমি নেই’, ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে নজড় কেড়েছেন তিনি। ওটিটিতেও তাকে দেখা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার

চাচ্চু শাকিব খানের সঙ্গে দীঘি, নতুন সিনেমা নাকি অন্য কিছু?

আপডেট সময় ০৮:২৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬