ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম মাস্টার Logo রৌমারীতে বলগেট ও ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলনে নদী ভাঙ্গনে নিঃস্ব এলাকার মানুষ Logo রায়গঞ্জে ছয় ওয়ার্ড নিয়ে নতুন ইউনিয়ন গঠনের উদ্যোগ, গণশুনানি Logo পাবনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রস্তাব প্রেরণ সংক্রান্ত সভা Logo লামায় ইউএনওকে বিদায় সংবর্ধনা Logo মঠবাড়িয়ায় বাড়তি দামেও পাওয়া যাচ্ছে না রান্নার এলপিজি গ্যাস Logo জাতীয় কন্যা দিবস-২০২৬ উপলক্ষে খুলনায় র‌্যালী ও আলোচনা সভা Logo ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় বিলুপ্তির পথে বড়দিয়া বাজার Logo ‘অধিকার’এর ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী নোয়াখালীতে আলোচনা ও মতবিনিময় Logo সুন্দরবনে সম্রাট বাহিনীর হাত থেকে কোস্ট গার্ডের অভিযানে ৪ জেলে উদ্ধার

ভক্তকে হাতটাও ধরতে দিলেন না অমিতাভ, নেটদুনিয়ায় বিতর্ক

  • বিনোদন
  • আপডেট সময় ০৮:৪৯:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • 7

জন্মদিনে প্রিয় তারকাকে একবার ছুঁয়ে দেখা কিংবা তার সঙ্গে হাত মেলানো অনেক ভক্তের কাছেই বিশেষ মুহূর্ত। তবে বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের ৮৪তম জন্মদিনে এক নারী ভক্তের সেই ইচ্ছা পূরণ হয়নি। হাত মেলানোর অনুরোধ ফিরিয়ে দেন অভিনেতা। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা ও বিতর্ক।
রোববার (১১ অক্টোবর) জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ে নিজের বাসভবন জলসার বাইরে ভক্তদের সঙ্গে দেখা করতে আসেন অমিতাভ। লাল কুর্তা পরা অভিনেতাকে একনজর দেখতে সেখানে ভিড় করেছিলেন অসংখ্য অনুরাগী। তিনি হাত নেড়ে ও হাত জোড় করে ভক্তদের শুভেচ্ছা গ্রহণ করছিলেন। এ সময় কয়েকজন শিশু নিরাপত্তাকর্মীদের পেরিয়ে তার কাছে যাওয়ার চেষ্টা করে। নিরাপত্তাকর্মীরা তাদের সরিয়ে দেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক নারী ভক্ত অমিতাভের সঙ্গে হাত মেলানোর অনুরোধ জানান। তবে সেই অনুরোধে সাড়া দেননি অভিনেতা। পরে ভক্তদের অভিবাদন জানিয়ে এবং তাদের ভালোবাসার জন্য ধন্যবাদ দিয়ে বাড়ির ভেতরে ফিরে যান তিনি।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অমিতাভের আচরণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশের মতে, ভক্তের আবদারটুকু পূরণ করলে ভালো হতো। অন্যদিকে অনেকে অভিনেতার পক্ষ নিয়ে বলেছেন, নিরাপত্তাব্যবস্থা অমান্য করে তাঁর কাছে যাওয়ার চেষ্টা করা ঠিক নয়। তারকাদেরও ব্যক্তিগত পরিসর ও সীমারেখা বজায় রাখার অধিকার রয়েছে।
একজন মন্তব্যকারী ওই নারী ভক্তের প্রতি সহানুভূতি জানিয়ে লেখেন, মেয়েটি অনেক আশা নিয়ে এসেছিল, অমিতাভ চাইলে তার সঙ্গে একবার হাত মেলাতে পারতেন। অন্যদিকে আরেকজন নিরাপত্তাব্যবস্থার প্রসঙ্গ তুলে বলেন, নিরাপত্তাকর্মীদের পাশ কাটিয়ে যাওয়ার প্রয়োজন ছিল না।
আরেক ব্যবহারকারী মন্তব্য করেন, অমিতাভও একজন মানুষ। তার ব্যক্তিগত পরিসরকে সম্মান করা উচিত। ফলে ঘটনাটি ঘিরে ভক্তের আবেগ ও তারকার ব্যক্তিগত সীমারেখা – দুই বিষয়েই আলোচনা চলছে।
৮৪তম জন্মদিনে অমিতাভকে শুভেচ্ছা জানিয়েছেন চলচ্চিত্র অঙ্গনের বহু তারকা। চিরঞ্জীবী তাকে প্রিয় ‘গুরুজি’ সম্বোধন করে তার অভিনয় ও কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করেন। কাজল অমিতাভকে বুদ্ধিদীপ্ত ও অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী বলে উল্লেখ করেন। সঞ্জয় দত্ত তাকে নিজের নায়ক হিসেবে অভিহিত করে জন্মদিনের শুভেচ্ছা জানান।
এ ছাড়া প্রভাস, কমল হাসান, সুনীল শেঠি, শত্রুঘ্ন সিনহা, অজয় দেবগণ ও ফারাহ খানও সামাজিক যোগাযোগমাধ্যমে অমিতাভকে শুভেচ্ছা জানিয়েছেন।
কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন এই বর্ষীয়ান অভিনেতা। ‘কল্কি ২৮৯৮ এডি’-এর পরবর্তী কিস্তিতে অশ্বত্থামা চরিত্রে তাকে আবার দেখা যাবে। নাগ অশ্বিন পরিচালিত ছবিটিতে প্রভাস ও কমল হাসানও অভিনয় করবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম মাস্টার

ভক্তকে হাতটাও ধরতে দিলেন না অমিতাভ, নেটদুনিয়ায় বিতর্ক

আপডেট সময় ০৮:৪৯:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬