বয়স মাত্র ২১। এরই মধ্যে নিজের জাত চিনিয়ে ফেলেছেন মাজ সাদাকাত। চার টি-টোয়েন্টির ক্যারিয়ারে রোববার দ্বিতীয় ফিফটি পেলেন, সেটাও আবার ৫১ বলে ৯৬ রানের বিধ্বংসী এক ইনিংস।
সাহিবজাদা ফারহান অধিনায়কের দায়্ত্বি নিয়ে নিজের প্রথম সিরিজেই পেলেন জয়। রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কাকে ৮২ রানের বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান।
মাজ সাদাকাত ও সাহিবজাদা ফারহানের ব্যাটিং তাণ্ডবে শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল সংগ্রহ গড়ে টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তান। সাদাকাতের ৫১ বলে ৯৬ এবং ফারহানের ৪৪ বলে ৭৩ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ওভারে ৩ উইকেটে ২১৫ রান তোলে স্বাগতিকরা পাকিস্তান। জবাবে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা থেমেছে ৭ উইকেটে ১৩৩ রানে।
ইনিংসের শেষ ১২ ওভারে পাকিস্তান তোলে ১৫৬ রান। আক্রমণাত্মক ব্যাটিংয়ে শ্রীলঙ্কার বোলারদের দিশেহারা করে দেন সাদাকাত ও ফারহান।
তবে সেঞ্চুরির কাছাকাছি গিয়েও আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় সাদাকাতকে। ৯৬ রানের ইনিংসটিতে তিনি হাঁকান ৬টি চার আর ৭টি ছক্কা।
অন্যদিকে, ফারহানের ৭৩ রানের ইনিংসও পাকিস্তানের রানকে দ্রুতগতিতে এগিয়ে নেয়। শেষ দিকে হাসান নেওয়াজ করেন ৯ বলে ১৯।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। একাদশ ওভারের মধ্যেই ৬৪ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় তারা। দলের প্রথম সাত ব্যাটারের কেউই ৩০ রানের ঘর স্পর্শ করতে পারেননি।
পাকিস্তানের পেসার মোহাম্মদ ইমরান ও সালমান মির্জার বোলিংয়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। ইমরান মাত্র ১৩ রান দিয়ে শিকার করেন ৩টি উইকেট, ২৮ রানে ২ উইকেট পান সালমান।
সংবাদ শিরোনাম
পাকিস্তানের ২১ বছরের ব্যাটারের তাণ্ডবে শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জয়
-
স্পোর্টস ডেস্ক: - আপডেট সময় ০৮:৫২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- 4
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























