ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম মাস্টার Logo রৌমারীতে বলগেট ও ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলনে নদী ভাঙ্গনে নিঃস্ব এলাকার মানুষ Logo রায়গঞ্জে ছয় ওয়ার্ড নিয়ে নতুন ইউনিয়ন গঠনের উদ্যোগ, গণশুনানি Logo পাবনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রস্তাব প্রেরণ সংক্রান্ত সভা Logo লামায় ইউএনওকে বিদায় সংবর্ধনা Logo মঠবাড়িয়ায় বাড়তি দামেও পাওয়া যাচ্ছে না রান্নার এলপিজি গ্যাস Logo জাতীয় কন্যা দিবস-২০২৬ উপলক্ষে খুলনায় র‌্যালী ও আলোচনা সভা Logo ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় বিলুপ্তির পথে বড়দিয়া বাজার Logo ‘অধিকার’এর ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী নোয়াখালীতে আলোচনা ও মতবিনিময় Logo সুন্দরবনে সম্রাট বাহিনীর হাত থেকে কোস্ট গার্ডের অভিযানে ৪ জেলে উদ্ধার

সুন্দরবনে সম্রাট বাহিনীর হাত থেকে কোস্ট গার্ডের অভিযানে ৪ জেলে উদ্ধার

সুন্দরবনের ম্যানগ্রোভ বনাঞ্চলে দস্যুতা রোধ ও উপকূলীয় জেলেদের নিরাপত্তা নিশ্চিতে চলমান বিশেষ অভিযানের মাধ্যমে আবারও সাফল্য পেয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। জিম্মি করার পর মুক্তিপণের দাবিতে নির্মম নির্যাতনের শিকার চার জেলেকে দস্যু ‘সম্রাট বাহিনী’র কবল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। সংবাদ বিজ্ঞপ্তি ও স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গোপসাগর ও সুন্দরবন উপকূলীয় এলাকাকে নিরাপদ রাখতে সম্প্রতি কোস্ট গার্ড ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি সমন্বিত বিশেষ অভিযান শুরু করেছে। এরই অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের একটি বিশেষ আভিযানিক দল সুন্দরবনের শিপসা নদী সংলগ্ন আরবানিয়া খাল এলাকায় অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে আভিযানিক দলের ওপর আক্রমণের ঝুঁকিতে দস্যুরা বনের গহীনে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে জিম্মি অবস্থায় আটকে রাখা চার জেলেকে উদ্ধার করা হয়। তবে সশরীরে কোনো দস্যুকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার পাওয়া জেলেরা হলেনÑখুলনা জেলার পাইকগাছা উপজেলার বাসিন্দা মইনুর(৫০), বাদশা গাজী(৩৯), সুজন হোসেন(৩৪) এবং ইমামুল মল্লিক(২২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেলেরা জানান, গত ১০ অক্টোবর তাঁরা সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে যান। এ সময় বনদস্যু সম্রাট বাহিনীর সশস্ত্র সদস্যরা তাঁদের ঘিরে ফেলে এবং অস্ত্রের মুখে জিম্মি করে গহীন বনে নিয়ে যায়। পরবর্তীতে পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তাঁদের ওপর শারীরিক নির্যাতন চালানো হচ্ছিল। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে সরকারের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতা এবং অপরাপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে সুন্দরবনকে নিরাপদ রাখতে তাঁদের এই শূন্য সহনশীলতা (তবৎড় ঞড়ষবৎধহপব) নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত জেলেদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করে স্ব-স্ব পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম মাস্টার

সুন্দরবনে সম্রাট বাহিনীর হাত থেকে কোস্ট গার্ডের অভিযানে ৪ জেলে উদ্ধার

আপডেট সময় ০১:১৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬