ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম মাস্টার Logo রৌমারীতে বলগেট ও ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলনে নদী ভাঙ্গনে নিঃস্ব এলাকার মানুষ Logo রায়গঞ্জে ছয় ওয়ার্ড নিয়ে নতুন ইউনিয়ন গঠনের উদ্যোগ, গণশুনানি Logo পাবনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রস্তাব প্রেরণ সংক্রান্ত সভা Logo লামায় ইউএনওকে বিদায় সংবর্ধনা Logo মঠবাড়িয়ায় বাড়তি দামেও পাওয়া যাচ্ছে না রান্নার এলপিজি গ্যাস Logo জাতীয় কন্যা দিবস-২০২৬ উপলক্ষে খুলনায় র‌্যালী ও আলোচনা সভা Logo ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় বিলুপ্তির পথে বড়দিয়া বাজার Logo ‘অধিকার’এর ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী নোয়াখালীতে আলোচনা ও মতবিনিময় Logo সুন্দরবনে সম্রাট বাহিনীর হাত থেকে কোস্ট গার্ডের অভিযানে ৪ জেলে উদ্ধার

লামায় ইউএনওকে বিদায় সংবর্ধনা

বান্দরবানের লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মঈন উদ্দিন এর বদলিজনিত বিদায় উপলক্ষে লামায় কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে বিদায়ী সংবর্ধনা ও স্মারক ক্রেস্ট প্রদান করা হয়েছে। রবিবার রাত ৯টায় লামা প্রেস ক্লাব মিলনায়তনে লামা প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব, সাংবাদিক ফোরাম, মফস্বল সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। লামা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ কামরুজ্জামান এর সভাপতিত্বে ও কালের কন্ঠ উপজেলা প্রতিনিধি তানফিজুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিদায়ী ইউএনও মোঃ মঈন উদ্দিন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক, লামা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, যুগ্ন সম্পাদক মোঃ ফরিদ উদ্দীন, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ তৈয়ব আলী, সাধারণ সম্পাদক বেলাল আহমেদ,সাংবাদিক ফোরামের সভাপতি নুর মোহাম্মদ মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ আবুল হাশেম, মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, হাফেজ মোঃ মিজানুর রহমান, মোঃ শফিকুল ইসলাম প্রমূখ। এ সময় লামা প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা তাঁকে একজন সততা নির্ভর, দূরদর্শী ও অত্যন্ত জনবান্ধব কর্মকর্তা হিসেবে অভিহিত করে তাঁর কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করেন। তিনি প্রশাসনিক কাজের পাশাপাশি নানাধরণের সমস্যা নিরসনে সর্বদা ছুটে গিয়েছেন উপজেলার প্রতিটি ইউনিয়ন আর পৌরসভার বিভিন্ন এলাকায়। অবস্থা দৃষ্টে মনে হয়েছে, ক্লান্তিবোধ হয়তো তাড়া করেনা তাকে। সংবাদকর্মীরা ইউএনও’র সঙ্গে বিভিন্ন সময়ের প্রশাসনিক অভিজ্ঞতা, মানবিক সহায়তা এবং উন্নয়ন কার্যক্রমের স্মৃতি তুলে ধরেন। বক্তাদের স্মৃতিচারণে অনুষ্ঠানস্থলে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। তারা তাঁর নতুন কর্মস্থলে সর্বোচ্চ সফলতা কামনা করেন। বিদায়ী ইউএনও মোঃ মঈন উদ্দিন স্মৃতিচারণ করে বলেন, লামা উপজেলা ও পৌর এলাকার সাধারণ মানুষের জন্য কাজ করতে পেরে আমি আনন্দিত। লামায় দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতা ও আন্তরিকতা আমার কর্মপথকে সহজ করেছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞ এবং এ সহযোগিতা আমার পেশাগত জীবনে স্মরণীয় হয়ে থাকবে। উল্লেখ্য, ইউএনও মোঃ মঈন উদ্দিন লামায় ১ বছর ৮ মাস দায়িত্ব পালনের পর সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে বদলি হয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম মাস্টার

লামায় ইউএনওকে বিদায় সংবর্ধনা

আপডেট সময় ০১:২০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬