ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিবিসির বিশ্লেষণ: চতুর্মুখী চাপে দিশেহারা ট্রাম্প Logo সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাইয়ের তাগিদ কাদের গনি চৌধুরীর Logo সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্র্নিধারণ Logo তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে : রুহুল কবির রিজভী Logo চুরি হওয়া ল্যাপটপটি জার্মান পর্যটকের হাতে ফিরিয়ে দিলো পুলিশ Logo জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী Logo দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির Logo ৬০ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন লিটন Logo শুধু নাম নয়, ট্রুকলারে দেখাবে কলারের কর্মস্থল ও পদবির তথ্য Logo বারবার ব্যর্থ হলে নিজের ওপর বিশ্বাস কমে যায় কেন?

বিশ্বসেরা গবেষকদের তালিকায় আইইউবিএটির ১২ জন

  •  শাহ বুলবুল
  • আপডেট সময় ০৬:৪৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • 6

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার কর্তৃক প্রকাশিত বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) এর ১২ জন গবেষক। ৭ অক্টোবর, ২০২৬ সালের এ তালিকা প্রকাশ করা হয়। তালিকায় অন্তর্ভুক্ত আইইউবিএটির গর্বিত গবেষকরা হলেন অধ্যাপক ড. গোলাম রাসুল, অধ্যাপক ও চেয়ার, অর্থনীতি বিভাগ; ড. শুভাশ চন্দ্র পাল, অধ্যাপক, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ; ড. মো. হারুন উর রশিদ, অধ্যাপক ও কো-অর্ডিনেটর, রসায়ন বিভাগ; ড. মো. নাজিরুল ইসলাম সরকার, অধ্যাপক, কলেজ অব অ্যাগ্রিকালচারাল সায়েন্সেস; ড. মোহাম্মদ বদরুদ্দোজা তালুকদার, সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান, কলেজ অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট; ড. মো. মনিরুজ্জামান, সহযোগী অধ্যাপক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ; ড. নাঈম হোসেন, সহযোগী অধ্যাপক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ; ড. মো. শওকাত হোসেন, সহযোগী অধ্যাপক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ; মোঃ আলামিন তালুকদার, সহকারী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং মোস্তাক করিম খান রনি, কলেজ অব নার্সিং। এ ছাড়া আইইউবিএটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. মাহমুদ জোবায়ের ও মো. মোবারক হোসেনও এ তালিকায় স্থান পেয়েছেন। আইইউবিএটির এই অনন্য কৃতিত্ব আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়টির সুনামকে আরও সুসংহত করেছে। বিশ্বমানের গবেষণায় অবদান রাখা এই গবেষকদের সাফল্য শুধু আইইউবিএটির জন্যই নয়, বরং বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রের জন্যও এক গৌরবময় অর্জন। এ সাফল্যে আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব এবং কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস গবেষকদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিবিসির বিশ্লেষণ: চতুর্মুখী চাপে দিশেহারা ট্রাম্প

বিশ্বসেরা গবেষকদের তালিকায় আইইউবিএটির ১২ জন

আপডেট সময় ০৬:৪৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬