ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না-প্রতিমন্ত্রী টুকু Logo লালমোহনে ডেঙ্গুর থাবা, বাড়ছে রোগীর ভিড় Logo পলাশবাড়ীতে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ জমির লাউগাছ কেটে দেয়ার অভিযোগ, সংবাদ সম্মেলন Logo নবাগত ইউএনও আজিজুন নাহারকে রায়পুর উপজেলা প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা Logo রৌমারীতে ৫ লাখ টাকার গরু দেড় লাখ টাকায় নিলামে বিক্রি Logo চকরিয়ায় পাওনা টাকা চাওয়ায় রাতের আঁধারে পিটিয়ে মাথা ফাটালেন Logo লামায় শারদীয় উৎসবে প্রধানমন্ত্রীর পক্ষে উপহার বিতরণ Logo বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা ও আর্থিক অনুদান প্রদান Logo সিরাজপুর ইউপি নির্বাচনে বিএনপির ৭ মনোনয়ন প্রত্যাশী,ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এমপি ফখরুল ইসলামের Logo জামালপুরে মেলান্দহে নজরুলবর্ষ উদযাপন শিক্ষাউপকরণ-পুরস্কার-অর্থ-ঢেউটিন বিতরণ

মামুনুর রশীদের বাড়িতে চুরি, ভাঙা তিন আলমারি

  • বিনোদন
  • আপডেট সময় ০৮:৪৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • 9

প্রখ্যাত নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদে বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বারান্দার গ্রিলের তালা ভেঙে ভেতরে ঢুকে তিনটি স্টিলের আলমারি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ঘরের জিনিসপত্রও ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়। তবে কী কী জিনিস চুরি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গতকাল সোমবার (১২ অক্টোবর) বিকেলে এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মামুনুর রশীদের বোন আফিয়া খান (রোজি)। এর আগে গত শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে টাঙ্গাইল শহরে অভিনেতার পৈতৃক ভিটায় এই চুরির ঘটনা ঘটে।
টাঙ্গাইল শহরের পলাশতলী এলাকায় অবস্থিত ওই বাড়িতে বসবাস করেন আফিয়া খান। ঘটনার দিন তিনি ঢাকায় ছিলেন। কয়েক দিন আগে ঢাকা যাওয়ার সময় বাড়িটি দেখাশোনার দায়িত্ব দিয়ে যান পূর্বপরিচিত শফিকুর রহমানকে।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে শফিকুর বাড়িটি তালাবদ্ধ করে বাইরে যান। সে সময় বাড়ির সবকিছু ঠিকঠাক ছিল। বিকেল ৫টার দিকে ফিরে তিনি বারান্দার গ্রিলের তালা ভাঙা দেখতে পান। পরে ঘরে ঢুকে মেঝেতে বিভিন্ন জিনিসপত্র ছড়ানো-ছিটানো অবস্থায় দেখতে পান। এ ছাড়া তিনটি স্টিলের আলমারি ভাঙা এবং কাঠের একটি ওয়্যারড্রোব খোলা ছিল।
আলমারিগুলোতে মামুনুর রশীদের নয় ভাই-বোনের মূল্যবান জিনিসপত্র রাখা ছিল। তবে আফিয়া খান ঢাকায় থাকায় এবং পরিবারের সবাই উপস্থিত না থাকায় কী কী জিনিস খোয়া গেছে, তা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
আফিয়া খান জানান, ঘটনাটি নিছক চুরি, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, তা তিনি বুঝতে পারছেন না।
এ বিষয়ে মামুনুর রশীদ জানান, টাঙ্গাইল শহরের পৈতৃক বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকে আলমারির জিনিসপত্র তছনছ করার খবর তিনি ভাই-বোনদের মাধ্যমে জানতে পেরেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না-প্রতিমন্ত্রী টুকু

মামুনুর রশীদের বাড়িতে চুরি, ভাঙা তিন আলমারি

আপডেট সময় ০৮:৪৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬