ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১০ হাজার ৫০০ কেজি ভারতীয় অবৈধ জিরাসহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। আটক জিরা ও কাভার্ড ভ্যানের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৩৪ লাখ টাকা। মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রকাশিত বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ অক্টোবর দুপুর আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে কাভার্ড ভ্যান থেকে ১০ হাজার ৫০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। এ সময় জিরাবোঝাই কাভার্ড ভ্যানটিও আটক করা হয়। আটক জিরা ও কাভার্ড ভ্যানের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৩৪ লাখ টাকা। পরে আটক মালামালসহ কাভার্ড ভ্যানটি আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় জিরাসহ কাভার্ড ভ্যান জব্দ
-
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া - আপডেট সময় ১২:৪২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- 10
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















