ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গলাচিপায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা Logo রাউজানে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা ও প্রেস কনফারেন্স Logo বড়লেখায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু Logo গলাচিপার প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত Logo মৌলভীবাজারে পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির সভাপতি জিতু-সম্পাদক সুমন-সাংগঠনিক রুমান Logo মোংলায় ৩ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা Logo কালিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, বাল্যবিয়ে রোধে সচেতনতার আহ্বান Logo দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত Logo মধুপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত Logo কালীগঞ্জে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সড়ক দুর্ঘটনারোধে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশী কার্যকর

বড়লেখায় শিক্ষকদের নিয়ে নিসচার সচেতনতামূলক সভা

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে শিক্ষকদের নিয়ে সচেতনতামূলক মতবিনিময় ও আলোচনা সভা করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা। সোমবার (১২ অক্টোবর) দুপুরে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির দ্বাদশ দিনে বড়লেখা শিশুশিক্ষা একাডেমি মিলনায়তনে নিসচার উদ্যোগে এই সচেতনতা সভার আয়োজন করা হয়। সভায় নিসচা নেতারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু চালক বা পথচারীদের সচেতন করলেই হবে না, বরং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত সচেতনতা অত্যন্ত জরুরি। শিক্ষকরা হলেন সমাজের চালিকাশক্তি এবং শিক্ষার্থীদের রোল মডেল। শ্রেণিকক্ষে লেখা পড়ার পাশাপাশি নিয়মিত ট্রাফিক আইন, সড়ক পারাপারে সতর্কতা এবং ট্রাফিক সংকেত মেনে চলার বিষয়ে শিক্ষকরা যদি শিক্ষার্থীদের নিয়মিত পরামর্শ দেন, তবেই সড়ক দুর্ঘটনা কমাতে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখবে। অনুষ্ঠানে নিসচার স্থানীয় নেতৃবৃন্দ সড়কে চলাচলের সময় রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা এবং জেব্রা ক্রসিং ব্যবহারের নিয়মাবলী তুলে ধরেন। একই সাথে আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের প্রচারভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন শিশু শিক্ষা একাডেমি পরিচালনা কমিটির সভাপতি মোঃ খলিলুর রহমান (সাংবাদিক), উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সাংবাদিক সুলতানা আহমেদ খলিল, শিশু শিক্ষা একাডেমির প্রধান শিক্ষক ইসরাত রেবিন, সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল হক সহ সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং নিসচার অন্যান্য নেতৃবৃন্দসহ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গলাচিপায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা

সড়ক দুর্ঘটনারোধে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশী কার্যকর

আপডেট সময় ১২:৪৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬