বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে ৩ হাজার ৩৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ ঘটনায় সংশ্লিষ্ট দোকানমালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টার দিকে মোংলা পৌর বাজারের মেসার্স রাকিবুল এন্টারপ্রাইজ এবং পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাকড়ঢোন এলাকায় দোকানমালিকের বাসায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমি। এ সময় বাগেরহাট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক দেলোয়ার হোসেনসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ বাবুল মোল্লার কাছ থেকে মোট ৩ হাজার ৩৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। নিষিদ্ধ পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর। এর ব্যবহার ও অবৈধ মজুদ মাটি, নদী-খাল এবং জলাশয়ের দূষণ বাড়ায়। এ ধরনের পলিথিনের অবৈধ মজুদ ও বিক্রি বন্ধে অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।
সংবাদ শিরোনাম
মোংলায় ৩ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা
-
ইলিয়াস হোসেন মোংলা - আপডেট সময় ১২:৫৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- 2
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















