বাংলাদেশ সচিবালয়ে ফ্যামিলি কার্ড নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং দেশের বিভিন্ন উপজেলায় একযোগে গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স (সংবাদ সম্মেলন) অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড নিয়ে সরকারের পক্ষ থেকে যে মূল ঘোষণা ও নির্দেশনাগুলো দেওয়া হয়েছে। আজ থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী ফ্যামিলি কার্ডের আওতায় পরিবারভিত্তিক আর্থসামাজিক তথ্য সংগ্রহ শুরু হয়েছে। সরকারের প্রশিক্ষিত ও সুনির্দিষ্ট পরিচয়পত্রধারী (অঁঃযড়ৎরুবফ ওউ) কর্মীরা প্রতিটি বাড়ি পরিদর্শনে যাবেন। ফ্যামিলি কার্ডের তথ্য প্রদান বা তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য কোনো প্রকার টাকা বা ফি লাগবে না। এটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। কার্ড করে দেওয়ার নাম করে কেউ টাকা দাবি করলে সরাসরি প্রশাসনের সাহায্য নিতে বলা হয়েছে। এ ধরনের আর্থিক প্রতারণার অভিযোগ জানাতে জাতীয় জরুরি সেবা নম্বর ১০৯৮-এ কল করার জন্য অনুরোধ করা হয়েছে। চলতি বছরে দেশের প্রায় সাড়ে ৪ কোটি পরিবারকে এই কার্যক্রমের আওতায় নিয়ে আসার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে দেশের সব মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডার মাধ্যমে বিশেষ তথ্য প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে। কার্ডের মূল উদ্দেশ্য ও সুবিধা হচ্ছে সামাজিক সুরক্ষা কার্যক্রমে স্বচ্ছতা আনতে এবং প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবারগুলোকে চিহ্নিত করে সঠিক সরকারি সহায়তা (যেমন: ডিজিটাল ট্রান্সফার বা টিসিবির সুবিধা) পৌঁছে দিতেই এই নির্ভুল ডেটাবেজ বা তথ্যভা-ার তৈরি করা হচ্ছে। বিশেষ করে পরিবারে বয়স্ক বা প্রতিবন্ধী সদস্য থাকলে তাদের তথ্য যেন বাদ না পড়ে, সেদিকে জোর দেওয়া হয়েছে। তথ্য সংগ্রহকারীরা মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে বিশেষায়িত ট্যাবলেটের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ করবেন। সরাসরি অনলাইন ডেটাবেজে যুক্ত হবে। কার্যক্রম পরিচালনার জন্য মোবাইল সিম কার্ড সংগ্রহ, নেটওয়ার্কভিত্তিক সাইবার নিরাপত্তা, কর্মী ব্যবস্থাপনা এবং নেটওয়ার্ক অপারেশন সেন্টার (এনওসি) স্থাপনসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আনুমানিক ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করে ডেটাবেজে অন্তর্ভুক্ত করা হবে। প্রতি পাঁচজন সদস্যকে একটি পরিবার হিসেবে বিবেচনা করে এ হিসাব নির্ধারণ করা হয়েছে। পরে পিএমটি পদ্ধতিতে ডেটাবেজ থেকে যোগ্য উপকারভোগী নির্বাচন করা হবে। চলতি অর্থবছর নতুন ৪০ লাখ নারী পরিবারপ্রধানকে ফ্যামিলি কার্ড ও ভাতা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে পরবর্তী তিন অর্থবছরে যোগ্য সব নারী পরিবারপ্রধানকে ফ্যামিলি কার্ড ও ভাতার আওতায় আনা হবে। উপকারভোগীদের ফ্যামিলি কার্ডে ডুয়াল চিপ, কিউআর কোড ও নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) সুবিধা থাকবে। কার্ডটি সরকারের টাকা পেমেন্ট ব্যবস্থার সঙ্গে সংযুক্ত থাকবে। এর মাধ্যমে উপকারভোগীরা ব্যাংকের এটিএম বুথ, বিপণিবিতানের পয়েন্ট অব সেলস (পিওএস) এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) মাধ্যমে ভাতার টাকা তুলতে পারবেন। ফ্যামিলি কার্ড কর্মসূচির দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম এর পাশাপাশি বড়লেখা উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। বড়লেখা উপজেলার দুইটি ইউনিয়নের দুইটি ওয়ার্ডে ১২ অক্টোবর সোমবার থেকে ‘ফ্যামিলি কার্ড’ উপকার ভোগিদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে। ইউএনও মাহবুব আলম মাহবুব সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। ইউএনও জানান, উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের পরিবারগুলোর নারী প্রধানের তথ্য সংগ্রহের জন্য সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারি নিয়োগ দেওয়া হয়। উপজেলার ১ নং বর্নি ইউনিয়ন ও ৬নং বড়লেখা সদর ইউনিয়নের দুইটি ওয়ার্ডের তথ্য সংগ্রহের জন্য প্রথম পর্যায়ের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারিদের প্রশিক্ষণ প্রদান সম্পন্ন হয়েছে একই সাথে ১২ অক্টোবর দেশব্যাপি একযোগে সকল এলাকার খানা/পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরুর অংশ হিসেবে বড়লেখা উপজেলার দুইটি ওয়ার্ডে প্রশিক্ষিত তথ্য সংগ্রহকারিগণ তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছেন। উপজেলা পরিষদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আবু কাওছার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সহসভাপতি খলিলুর রহমান, অর্থ সম্পাদক সুলতান আহমদ খলিল, সদস্য আজাদ বাহার জামালী, তাহমিদ ইশাদ রিপন, সিরাজুল ইসলাম রিপন, রেদওয়ান আহমদ রুম্মান প্রমুখ।
সংবাদ শিরোনাম
বড়লেখায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
-
খলিলুর রহমান বড়লেখা - আপডেট সময় ০১:০১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- 0
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















