ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ

রাউজানে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা ও প্রেস কনফারেন্স

নারীর ক্ষমতায়ন, অধিকার ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের রাউজানে অবহিতকরণ সভা ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেলে রাউজান উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রাহাতুল ইসলাম। তিনি ফ্যামিলি কার্ড কর্মসূচির লক্ষ্য, পরিবারের তথ্য সংগ্রহ, উপকারভোগী নির্বাচন ও ভাতা প্রদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, সরকারের এ কর্মসূচির আওতায় পরিবারের নারীপ্রধানদের নামে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তবে আর্থসামাজিক অবস্থা যাচাই-বাছাই করে নির্ধারিত মানদ- অনুযায়ী যোগ্য নারী পরিবারপ্রধানদের ভাতা প্রদান করা হবে। এ লক্ষ্যে তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক তথ্য সংগ্রহ করবেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনির হোসেন। তাঁরা জানান, রাউজানের হলদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি এলাকায় এ কার্যক্রম পরিচালিত হবে। এ সময় তাঁরা ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি পরিবারের সঠিক তথ্য প্রদান এবং কর্মসূচি বাস্তবায়নে জনগণকে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানান। সভায় রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম ও তৈয়ব চৌধুরী, বর্তমান সভাপতি কাজী সরোয়ার খান মনজু, মোহাম্মদ সাব্বির হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার

রাউজানে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা ও প্রেস কনফারেন্স

আপডেট সময় ০১:০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬