ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী Logo অটোরিকশা ঠেকাতে গজের বেষ্টনী, হাসপাতালের নিরাপত্তাব্যবস্থায় বিকল্প উপকরণ কি ছিল না? Logo কলমাকান্দায় দুই ইউনিয়নে আড়াই কিলোমিটার খাল পুনঃসংস্কারের উদ্বোধন Logo বগুড়ার শেরপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে ক্যাম্পেইন শুরু Logo সাজিয়ে গুজিয়ে দে মোরে গানটির মূল গীতিকার বাউল কামাল পাশা Logo ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালক কাঁলাচাদের Logo গজারিয়ায় স্কাউটস ভবনের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ Logo রাউজানে জেলা প্রশাসকের আদেশ অমান্য করে সড়কের নাম পরিবর্তনের চেষ্টা Logo কুড়িগ্রামে পৌর কর্মচারী মনসুর আলী হত্যা, আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ Logo কালকিনিতে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা অভিযোগে বাড়িঘরে ধ্বংসযজ্ঞ চালানোর সঠিক তদন্ত চেয়ে প্রশাসনের কাছে বৃদ্ধের আবেদন

লালমোহনে ২৩ ম-পে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের আমেজ

দুর্গা আসছেন, চারদিকে উৎসবের আবহ। ম-পে ম-পে প্রতিমা তৈরির কাজ শেষ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঢাকের বাদ্য আর নতুন সাজে ম-প ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বইছে আনন্দ-উচ্ছ্বাস। সব মিলিয়ে ভোলার লালমোহনে শারদীয় দুর্গোৎসব ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। এ বছর উপজেলায় ২৩টি ম-পে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এবার ম-প বেড়েছে ৪টি। উপজেলার মধ্যে পৌরসভায় ২টি, কালমা ইউনিয়নে ৫টি, পশ্চিম চরউমেদে ৪টি, চরভূতা ইউনিয়নে ২টি, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে ৬টি, ধলীগৌরনগর ইউনিয়নে ২টি এবং রমাগঞ্জ ইউনিয়নে ২টি ম-পে পূজার আয়োজন করা হয়েছে। গত ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে মূল পূজা। ২০ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের আয়োজন। সনাতন বিশ্বাস অনুযায়ী এবার দেবীর আগমন ঘোড়ায় ও গমন নৌকায়। উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি নিরব কুমার দে বলেন, দুর্গোৎসব ঘিরে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। সুষ্ঠুভাবে পূজা উদযাপনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, প্রতিটি ম-পের নিরাপত্তা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ম-পে সিসি ক্যামেরা, জেনারেটর ও স্বেচ্ছাসেবক রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ ও আনসার মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও থাকবে। সরকারি তহবিল থেকে প্রতিটি ম-পের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী

লালমোহনে ২৩ ম-পে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের আমেজ

আপডেট সময় ০১:৩২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬