লক্ষ্মীপুরের রায়পুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিজুন নাহারকে রায়পুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎকালে ক্লাবের নেতৃবৃন্দ নবাগত ইউএনও-কে ফুল দিয়ে বরণ করে নেন। সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব রায়পুর উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মো. শাহ পরান। এ সময় প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দসহ কার্যনির্বাহী সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আজিজুন নাহার রায়পুরের সার্বিক উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিকদের দিকনির্দেশনামূলক ও বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সহযোগিতা কামনা করেন। অন্যদিকে, রায়পুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দও এলাকার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরাসহ উপজেলার ইতিবাচক উন্নয়ন কর্মকা-ে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করার আশ্বাস ব্যক্ত করেন।
সংবাদ শিরোনাম
নবাগত ইউএনও আজিজুন নাহারকে রায়পুর উপজেলা প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা
-
আরিফ হোসেন (রায়পুর) লক্ষ্মীপুর - আপডেট সময় ০১:৩৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- 0
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















