পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দক্ষিণ গনকপাড়া গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ জমির লাউগাছ কেটে দেয়ার অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বাদীর বাড়ীতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বর্তমান ঠিকানা দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার মৃত জসমত আলীর ছেলে ভুক্তভোগী রফিকুল ইসলাম। তিনি বলেন গত ২ সেপ্টেম্বর সকাল আনুমানিক সাতটায় আমার ভাই শফিকুল ইসলাম কিশোরগাড়ী ইউনিয়নের গনকপাড়া মৌজায় কবলা খরিদ মুলে মালিকানা জমিতে মুকি কচু উঠাতে গেলে আমরা ভাগি শরিক শাহানুর গংরা জমিসংক্রান্ত বিরোধের জেরে আমারভাইকে দেশীয় অস্ত্র শস্ত্র দ্বারা হামলা করে রক্তাক্ত ও হার কাটা জখম করে। এলাকাবাসী আমাদের উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।পরবর্তী অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে আমি বাদী হয়ে ৬ জনকে আসামি করে পলাশবাড়ী থানায় একটি এজাহার দাখিল করি। যাহার মামলা নং-(০২/২১৮)। উল্লেখ্য মামলায় ওয়ারেন্ট মুলে এজাহার নামীয় আসামি শাহানুর কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।
এরই প্রতিশোধ নিতে ২২ সেপ্টেম্বর আমরা গাইবান্ধা আদালত হতে বাড়ি ফেরার পথিমধ্যে গড়েয়া ঈদগাহ মাঠ সংলগ্ন আসামি শাহাদুল, ইমদাদুল, তহিদুল, তুহিন, ইউসুফ, ফিদ্দুছ ও দেলবার সহ অজ্ঞাত ব্যাক্তিরা পথ রোধ করে সিএনজি হতে নামিয়ে নিয়ে আমাদের উপর সন্ত্রাসী কায়দায় মারপিট সহ ব্যাবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। পরে আমরা আহত অবস্থায় ঘোড়াঘাটের ওসমান হাসপাতালে ভর্তি হই। চিকিৎসাধীন থাকা অবস্থায় তারা এসকল অভিযোগ হতে বাঁচতে এবং আমাদের ফাঁসাতে কিশোরগাড়ীর গনকপাড়া মৌজায় নিজেদের লাউ ক্ষেত ও আমাদের জমিতে রোপন কৃত ফুলকপি নষ্ট করে আমাদের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে ও আমাদের উপর মিথ্যা অভিযোগ সহ প্রাননাশের হুমকি ধামকি দেয়ায় আমার ভাই সহ পরিবারের লোকজন বসতবাড়ি ছেড়ে মৃত্যুর ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। সংবাদ সম্মেলনে উল্লেখিত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সার্বিক নিরাপত্তার জন্য প্রশাসনের উর্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন রফকুল ইসলাম সহ ভুক্তভোগী পরিবার।
সংবাদ শিরোনাম
পলাশবাড়ীতে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ জমির লাউগাছ কেটে দেয়ার অভিযোগ, সংবাদ সম্মেলন
-
নুরুল ইসলাম (পলাশবাড়ী) গাইবান্ধা - আপডেট সময় ০১:৩৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- 1
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















