ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ

ঢাকা থেকে সউদীগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী

সউদী আরবে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ঢাকা থেকে সউদীগামী ৮৯টি ফ্লাইট স্থগিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অন্তত ১৪ হাজার ৬৫৫ যাত্রী। এর মধ্যে সরাসরি সউদীগামী ফ্লাইটের পাশাপাশি বিভিন্ন দেশের বিমান সংস্থার ট্রানজিট ফ্লাইটও রয়েছে। গতকাল বুধবার (১৪ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বেবিচকের তথ্য অনুযায়ী, স্থগিত হওয়া সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, রিয়াদ এয়ারের সাতটি এবং সৌদিয়া এয়ারলাইনসের পাঁচটি ফ্লাইট রয়েছে।মানচিত্র দেখুন
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, সালামএয়ারের চারটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট স্থগিত হয়েছে।
সউদী আরবের বিভিন্ন বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার পর দেশটির আকাশপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর ফ্লাইট চলাচলে বিঘ্ন দেখা দেয়। এর প্রভাব পড়েছে বাংলাদেশ থেকে সৌদি আরবগামী যাত্রীদের যাত্রাসূচিতেও।ফ্লাইট স্থগিত হওয়ায় সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশি, কর্মস্থলে যোগ দিতে যাওয়া
কর্মী এবং ওমরাহযাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। যাত্রা অনিশ্চিত হয়ে পড়ায় অনেককে বিকল্প ফ্লাইটের জন্য অপেক্ষা করতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সউদীগামী ফ্লাইট চলাচলে অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় যাত্রীদের বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার

ঢাকা থেকে সউদীগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী

আপডেট সময় ০৬:৩২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬