ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ

লালকার্ড পেলেন হামজা, কী করেছিলেন মাঠে?

ইংলিশ চ্যাম্পিয়নশিপে পোর্টসমাউথের বিপক্ষে ম্যাচে লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীকে। দুইবার হলুদ কার্ড দেখায় লালকার্ডের মুখে পড়েন শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলার। ফলে আগামী শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে ম্যাচে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
ম্যাচে ঠিক কী করেছিলেন হামজা, যার কারণে তাকে মাঠ ছাড়তে হলো? ম্যাচ চলাকালে দুটি পৃথক ঘটনায় হলুদ কার্ড দেখেন বাংলাদেশের এই মিডফিল্ডার। ফুটবলের নিয়ম অনুযায়ী, একই ম্যাচে দুইবার হলুদ কার্ড দেখলে খেলোয়াড়কে লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করা হয়। হামজার ক্ষেত্রেও ঘটেছে সেটিই।
তবে রেফারির এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার। ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করে তিনি দাবি করেন, হামজাকে লালকার্ড দেখানো হবে না বলে তাদের ইঙ্গিত দেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট ঘটনায় হামজার যাওয়ার আর কোথায় সুযোগ ছিল, তা বুঝতে পারছেন না বলেও মন্তব্য করেন তিনি।
রেফারির অন্যান্য সিদ্ধান্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ওয়াইল্ডার। যদিও কর্মকর্তাদের সরাসরি সমালোচনার ক্ষেত্রে সতর্ক অবস্থান নেন শেফিল্ড ইউনাইটেডের এই কোচ। তার মতে, ঘটনাটিতে তাদের দল ন্যায্য আচরণ পায়নি। তবে প্রতিপক্ষের খেলোয়াড়দের রেফারির কাছে আবেদন জানানোর অধিকারও স্বীকার করেছেন তিনি।
পোর্টসমাউথের কাছে হারের পর ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ১৫ নম্বরে রয়েছে শেফিল্ড ইউনাইটেড। অন্যদিকে, ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে পোর্টসমাউথ।
হামজার সম্ভাব্য এক ম্যাচের নিষেধাজ্ঞা শেফিল্ড ইউনাইটেডের জন্য নতুন দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে। তবে ব্রিস্টল সিটির বিপক্ষে তার খেলার বিষয়টি নিশ্চিত হতে আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার

লালকার্ড পেলেন হামজা, কী করেছিলেন মাঠে?

আপডেট সময় ০৮:৫২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬