খুলনা জেলা পরিষদের উদ্যোগে সামাজিক অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কাজের বরাদ্দকৃত চিঠি হস্তান্তর এবং আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা ম-পগুলোতে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুদান অর্থ ও বরাদ্দপত্র আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন (খুলনা-২ ও ৬) সংসদ সদস্য ফাহমিদা হক। প্রধান বক্তার বক্তব্য দেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী। কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল এবং জেলা বিএনপির সদস্য এম এ হাসানের যৌথ সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, স্থানীয় বিএনপি নেতা মোঃ শরিফুল আলম, জিএম মাওলা বকস, শেখ হারুন অর রশিদ, সরদার মতিয়ার রহমান, জিএম রফিকুল ইসলাম, আঃ সামাদ, প্রভাষক আবুল কালাম আজাদ, এস এম আঃ রহিম, হাবিবুর রহমান, শেখ সিরাজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাজমুল হুদা, শেখ সালাউদ্দিন লিটন, কোহিনূর আলম, অ্যাডভোকেট মঞ্জুর আলম নান্নু, গাজী সিরাজুল ইসলাম, মহররম হোসেন, রওশন মোল্যা, কামরুল ইসলাম, আইয়ুব আলী, জামাল ফারুক জাফরিন, ফয়জুল করিম খোকন, ডাঃ নুর ইসলাম খোকন। এছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে যুবদল নেতা মোতাসিম বিল্যাল, ইছানুর রহমান, আবুল কালাম আজাদ কাজল, আছাদুল ইসলাম, আহাদুর রহমান লিটন, আনারুল ডাবলু, দেলোয়ার হোসেন; কৃষক দল নেতা এস এম গোলাম রসুল; স্বেচ্ছাসেবক দল নেতা নুরুল ইসলাম খোকা, ডিএম হেলাল উদ্দিন, রবিউল ইসলাম এবং ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ সবুজ, মাহমুদ হাসান, আলমগীর হোসেন ও ইমরান হোসেন সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে সামাজিক অবকাঠামো উন্নয়ন কাজের বরাদ্দের চিঠি এবং উপজেলার বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে শারদীয় দুর্গোৎসবের অনুদানের চেক তুলে দেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও মন্দির কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
জগন্নাথপুরে পুলিশের অভিযানে আসামী গ্রেফতার
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার চার্জ ইনচার্জ (ওসি) এস আই নুর হোসেনের নেতৃত্বে মারামারি মামলার আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ। জগন্নাথপুর থানার একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কলকলিয়া ইউনিয়নের বড় মোহাম্মদপুর গ্রামের মৃত হারিছ আলীর ছেলে এজাহারনামীয় গ্রেফতারকৃত আসামী মোঃ লিটন মিয়া(৩৫)-কে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এরালিয়া বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। জগন্নাথপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামী লিটন মিয়াকে বুধবার (১৪ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
সংবাদ শিরোনাম
কয়রায় সামাজিক উন্নয়ন প্রকল্পের বরাদ্দ হস্তান্তর ও শারদীয় দুর্গোৎসবের অনুদান বিতরণ
-
কয়রা (খুলনা) প্রতিনিধি - আপডেট সময় ০২:১৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- 6
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















