ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন Logo কালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন Logo দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত Logo গলাচিপায় (সি-পি-পি) স্বেচ্ছা সেবক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ Logo উখিয়ায় নলকূপের পাইপ দিয়ে গ্যাস নির্গমনের আগুন জ্বলবে আরো ১ সপ্তাহ, ২০০ মিটারের বাসিন্দাদের সরানোর পরামর্শ বাপেক্সের Logo কালীগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি: লুট হওয়া বৈদ্যুতিক সামগ্রী উদ্ধার, গ্রেফতার ২ Logo স্বরূপকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাবেক সেনা সদস্য সফিকুল ইসলাম Logo ফুলতলায় বরণপাড়া বায়োগ্যাস পল্লী উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি Logo টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল Logo মধুপুরের বংশাই নদী জোর কদমে চলছে পুনরুদ্ধারের কাজ

খেলাধুলা করলে মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকা যায়-ডা. জাহিদ

খেলাধুলা মানুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এমন মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে দিনাজপুরের হিলি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, নিয়মিত খেলাধুলার মাধ্যমে শরীর সুস্থ ও সবল রাখা সম্ভব। একই সঙ্গে এটি তরুণ প্রজন্মকে মাদকসহ নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করে। তিনি আরও বলেন, একটি সুস্থ, সচেতন ও মানবিক জাতি গড়ে তুলতে হলে শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। তিনি বলেন, ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘নতুন কুঁড়ি’ কর্মসূচির মাধ্যমে দেশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার প্রসার ঘটানোর উদ্যোগ নিয়েছিলেন। বর্তমান সরকারও সেই ধারাবাহিকতা বজায় রেখে শিশুদের বিকাশে নানা কার্যক্রম পরিচালনা করছে। মন্ত্রী জাহিদ হোসেন বলেন, মানসিক প্রশান্তি ও শারীরিক বিকাশ নিশ্চিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সকল স্তর থেকে খেলাধুলাকে উৎসাহিত করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি পারুল নাহারসহ বিএনপির নেতা-কর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন

খেলাধুলা করলে মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকা যায়-ডা. জাহিদ

আপডেট সময় ০৩:৩৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬