ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুড়িগ্রামের উলিপুরে অনুসন্ধান ও উদ্ধার উপকরণ সামগ্রী বিতরণ Logo রৌমারী রাজিবপুরে পূজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন Logo দাগনভূঞার পূর্ব চন্দ্রপুর ইউপিতে বিএনপির মনোনয়ন ঘিরে বহুমুখী হিসাব-নিকাশ, আলোচনায় ১১ নেতা Logo ফটিকছড়িতে সৈয়দ গোলামুর রহমান বাবাভান্ডারীর পবিত্র খোশরোজ শরীফ Logo কলমাকান্দায় ১০ নারী ক্ষমতায়ন ও স্থিতিস্থাপক ভবিষ্যৎ গঠনে অবদানের স্বীকৃতি Logo দুর্গাপূজায় দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির কঠোর নিরাপত্তা, নজরদারিতে ৮৬ ম-প Logo গাসিকের উন্নয়ন কর্মকা-ে সক্রিয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকঅবকাঠামো নির্মাণ, প্রকল্প তদারকি ও নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্ব Logo পানি সম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীর টি-বাঁধ পরিদর্শন করেছেন Logo সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সেবার মান বাড়াতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ডাঃ সোহাগ Logo নাজিরপুরে অবৈধ সার বিক্রেতার দোকানে কৃষি কর্মকর্তার অভিযানের জেরে ইউনিয়ন উপ-সহকারী কর্মকর্তার উপরে হামলা, থানায় মামলা

বগুড়ায় জাহিদুর রহমান মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বগুড়ায় জাহিদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ ও স্নাতক প্রথম বর্ষের ছাত্রীদের নবীনবরণ, বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, মধ্যপাড়া (তাহেরপুর) পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক, বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আবু হাসান এবং জাহিদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা মো. জাহিদুর রহমান বিটু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাহাবুব আলম। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া মহানগর বিএনপির ১৫ নম্বর ওয়ার্ডের সভাপতি নয়ন, সাধারণ সম্পাদক মো. ইমদাদুল হক মিলন, গোদারপাড়া বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক, রুহুল আমিনসহ আমন্ত্রিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। কলেজের শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনে স্বাগত জানানো, তাদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। আয়োজকরা আশা করছেন, এ অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীরা নতুন শিক্ষাজীবনে অনুপ্রাণিত হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম আরও গতিশীল হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কলেজের সভাপতি মো. জাহাঙ্গীর আলম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামের উলিপুরে অনুসন্ধান ও উদ্ধার উপকরণ সামগ্রী বিতরণ

বগুড়ায় জাহিদুর রহমান মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট সময় ০২:১৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬