ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুড়িগ্রামের উলিপুরে অনুসন্ধান ও উদ্ধার উপকরণ সামগ্রী বিতরণ Logo রৌমারী রাজিবপুরে পূজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন Logo দাগনভূঞার পূর্ব চন্দ্রপুর ইউপিতে বিএনপির মনোনয়ন ঘিরে বহুমুখী হিসাব-নিকাশ, আলোচনায় ১১ নেতা Logo ফটিকছড়িতে সৈয়দ গোলামুর রহমান বাবাভান্ডারীর পবিত্র খোশরোজ শরীফ Logo কলমাকান্দায় ১০ নারী ক্ষমতায়ন ও স্থিতিস্থাপক ভবিষ্যৎ গঠনে অবদানের স্বীকৃতি Logo দুর্গাপূজায় দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির কঠোর নিরাপত্তা, নজরদারিতে ৮৬ ম-প Logo গাসিকের উন্নয়ন কর্মকা-ে সক্রিয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকঅবকাঠামো নির্মাণ, প্রকল্প তদারকি ও নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্ব Logo পানি সম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীর টি-বাঁধ পরিদর্শন করেছেন Logo সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সেবার মান বাড়াতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ডাঃ সোহাগ Logo নাজিরপুরে অবৈধ সার বিক্রেতার দোকানে কৃষি কর্মকর্তার অভিযানের জেরে ইউনিয়ন উপ-সহকারী কর্মকর্তার উপরে হামলা, থানায় মামলা

মিশরীয় মুরগির অভিনব প্রতারণা ! অবশেষে ডিবি ও সিসিআইসি ইউনিটের হাতে ধরা

নড়াইলে ‘বেবি বাইক সপ বিডি’ ও ‘মিশরীয় মুরগি সেল বাজার’সহ বিভিন্ন নামে ফেসবুকে আইডি খুলে অনলাইনে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দীন। গ্রেফতারকৃতরা হলেন-নড়াইলের কালিয়া উপজেলার পাটেশ্বরী দক্ষিণপাড়ার ওবাইদুল্লাহর ছেলে মোর্তজা (২৭) এবং একই উপজেলার নারায়নপুর গ্রামের কামাল মোল্যার ছেলে বিকাশ এজেন্ট লিমন মোল্যা(২৭)। গত বুধবার রাত আড়াইটার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় জেলা ডিবি ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের (সিসিআইসি) সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। এদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোনসহ প্রতারণালব্ধ ৮২ হাজার ৮১০ টাকা জব্দ করা হয়।
ডিবি পুলিশের ওসি মো: আলাউদ্দীন আরও জানান, ‘বেবি বাইক সপ বিডি, বেবি বাইক, কলম প্যাকেজিং চাকরির ডাক ২.০, মিশরীয় মুরগি সেল বাজার ২.০ এবং কম্বল.বিডি নামে আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে এরা দীর্ঘ দুই বছর ধরে অনলাইনে প্রতারণা করে আসছে বলে প্রাথমিক ভাবে জানিয়েছেন তারা। ফেসবুকে পেজ খুলে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে স্বল্প মূল্যে পণ্য দেওয়ার কথা বলে ক্রেতার কাছ হতে টাকা হাতিয়ে নিত প্রতারকচক্রটি। ভুক্তভোগী এক ব্যক্তি নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ আল মামুন শিকদারের কাছে প্রতারণার বিষয়টি অবগত করার পর চক্রটিকে গ্রেফতারে মাঠে নামে জেলা ডিবি ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের চৌকস টিম। তাদেরকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামের উলিপুরে অনুসন্ধান ও উদ্ধার উপকরণ সামগ্রী বিতরণ

মিশরীয় মুরগির অভিনব প্রতারণা ! অবশেষে ডিবি ও সিসিআইসি ইউনিটের হাতে ধরা

আপডেট সময় ০২:২২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬