শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ৯৯ কিলোমিটার সীমান্ত এলাকায় ৮৬টি পূজাম-পকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। এর মধ্যে ৬৪টি পূজাম-প আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি অবস্থিত। পূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে দিন-রাত টহল ও নজরদারি অব্যাহত রেখেছে বিজিবি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ৪২ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৬ এর ১৬ অক্টোবর শুরু হয়ে ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। এ উপলক্ষে সীমান্তবর্তী এলাকাগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং পূজাম-পগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি। ৪২ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে ব্যাটালিয়ন সদর দপ্তরের ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে রয়েছে ২২টি পূজাম-প। এ ছাড়া দিনাজপুরের বিরল ও বোচাগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় ২৩টি এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, রাণীশংকৈল ও হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় রয়েছে ৪১টি পূজাম-প। পূজাম-পগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির টহল দল দিন-রাত নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছে। প্রতিমা বিসর্জন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এদিকে, ৪২ বিজিবির অধিনায়ক ও টহল দলের সদস্যরা বিভিন্ন পূজাম-প পরিদর্শন করছেন। এ সময় তাঁরা পূজাম-প পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করছেন। পাশাপাশি তাঁদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করে শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব উদযাপনে সহযোগিতার আশ্বাস দিচ্ছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা প্রতিরোধ এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘেœ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এই বিশ্বাস বাস্তবে রূপ দিতে বাহিনীর প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সীমান্ত সুরক্ষার পাশাপাশি ধর্মীয় উৎসবগুলো যাতে শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়, তা নিশ্চিত করাও বিজিবির অন্যতম অগ্রাধিকার। এ সময় সীমান্ত বা পূজাম-প এলাকায় কোনো সন্দেহজনক ব্যক্তি কিংবা তৎপরতা চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানানোর জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই আর নেই
সংবাদ শিরোনাম
দুর্গাপূজায় দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির কঠোর নিরাপত্তা, নজরদারিতে ৮৬ ম-প
-
মোসলেম উদ্দিন দিনাজপুর - আপডেট সময় ০৩:০৯:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- 4
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















