ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি

বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বিভাগ ও চলমান কার্যক্রম ঘুরে দেখেন এবং হাসপাতালে আগত রোগীদের সাথে কথা বলেন। চিকিৎসা সেবার মানোন্নয়ন ও হাসপাতালের সার্বিক কার্যক্রম সশরীরে তদারকি করতে তিনি এই পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিভাগীয় পরিচালক হাসপাতালের জরুরি বিভাগ, বহিঃবিভাগ, ইনডোর ওয়ার্ড এবং অপারেশন থিয়েটারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ঘুরে দেখেন। এসময় তিনি ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের শয্যাপাশে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। হাসপাতালের পরিচ্ছন্ন পরিবেশ ও সেবার মান দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন শেষে তিনি স্বাস্থ্যসেবার মান আরও সমুন্নত রাখতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী, আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ এবং লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম। এছাড়াও উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট পেডিয়াট্রিক্স) ডা. এপিএম আব্দুল খালেক, জুনিয়র কনসালটেন্ট (এনেসথেসিয়া) ডা. নূর মুহাম্মদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলেমান আহমেদসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরিদর্শন শেষে বিভাগীয় পরিচালক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি হাসপাতালের বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে চান এবং কর্মকর্তাদের দ্রুত সমাধানের নির্দেশ দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি

আপডেট সময় ০৩:৩৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬