ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

ফরিদপুরে কুমার নদের উপর সেতু এখন ‘মরণফাঁদ’

ফরিদপুর সদর উপজেলার মুন্সীবাজার খেয়াঘাট এলাকায় কুমার নদের উপর নির্মিত ছোট একটি সেতু বর্তমানে ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও নেই কোনো কার্যকর সরকারি নজরদারি। স্থানীয়দের প্রশ্নÍআর কত প্রাণহানি ঘটলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হবে? জানা যায়, ফরিদপুর জেলার বিভিন্ন এলাকা থেকে পণ্যবাহী যানবাহন এই সেতুটি ব্যবহার করে প্রধান সড়ক হিসেবে চলাচল করছে। মুন্সীবাজার, গেরদা, বিলমামুদপুর, কাফুরা, বাখুন্ডা, বোকাইল ও ইকরি সহ অন্তত ১০-১১টি গ্রামের মানুষ এই সেতুর ওপর নির্ভরশীল।স্থানীয়দের মতে, সেতুটি মূলত ছোট যানবাহন ও পথচারীদের জন্য নির্মাণ করা হয়েছিল। আগে এখানে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতো, পরে নৌকার মাধ্যমে যাতায়াত চলত। কিন্তু বর্তমানে এটি একটি গুরুত্বপূর্ণ সড়কে পরিণত হয়েছে, যেখানে বড় বড় যানবাহন চলাচল করছেÍযা সেতুটির ধারণক্ষমতার বাইরে।গত কয়েক বছরে এই সেতুতে একাধিক দুর্ঘটনায় মানুষ নিহত ও আহত হয়েছে। প্রায়ই এখানে যানবাহনের চাপ ও সংকীর্ণতার কারণে মারামারি, হাতাহাতি ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন সময় সরকারি কর্মকর্তারা এসে পরিদর্শন ও মাপজোক করলেও বাস্তব কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আশার আলো দেখিয়ে বারবার হতাশ করা হচ্ছে। তাদের দাবি, ফরিদপুর শহর ও আশপাশের এলাকায় অনেক সেতু ও কালভার্ট নির্মাণ হলেও এই গুরুত্বপূর্ণ সেতুটি এখনো অবহেলায় পড়ে আছে। বর্তমান অবস্থায় যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয়দের আশঙ্কাÍপ্রাণহানির মতো বড় ঘটনা না ঘটলে হয়তো এ সমস্যার সমাধান হবে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

ফরিদপুরে কুমার নদের উপর সেতু এখন ‘মরণফাঁদ’

আপডেট সময় ০৩:৩৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬