ঢাকা ১১:১২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনতা ব্যাংকে আলোচনা সভা ও দোয়া Logo চুয়াডাঙ্গায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক সেমিনার ও কর্মশালার আয়োজন Logo বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন এর কর্মচারীদের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‌্যালি ও গণজমায়েতে অংশগ্রহণ Logo কুষ্টিয়ায় তামাকের ফাঁদ থেকে চাষিদের বেরিয়ে আসার পথ করে দিচ্ছে পেপে চাষ Logo বন্দী বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, আশা সরকারের: আইনমন্ত্রী Logo রমজানে ১১ পণ্যের এলসি খোলা সহজ করলো বাংলাদেশ ব্যাংক Logo বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী Logo কাজে ফিরেছেন পোশাকশ্রমিকেরা: শিল্পাঞ্চলে কর্মচাঞ্চল্য, জনমনে স্বস্তি Logo সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির Logo বিশ্বকাপে ইতিহাস গড়ল নাইজেরিয়া

গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় চমকপ্রদ সাফল্য পেয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ

  • শাহ বুলবুল:
  • আপডেট সময় ০৯:৩৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • 48

৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় চমকপ্রদ সাফল্য পেয়েছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় দাবা (বালক, মধ্যম) খেলায় অসাধারণ পারদর্শীতা দেখিয়ে চ্যাম্পিয়ন শিরোপা জয় করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির (ইংরেজি ভার্সন) কৃতী শিক্ষার্থী আহনাফ শেহজাদ। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের খেলায় আহনাফ শেহজাদ প্রতিনিধিত্ব করেন পদ্ম অঞ্চলের। শেহজাদের অসাধারণ অর্জনে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল নুরন নবী (অব.), অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, উপাধ্যক্ষ (প্রশাসন) মোঃ মাসুদ আলম এবং মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম।
‘ক্রীড়া নৈপুণ্যে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এমন প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬’র প্রতিষ্ঠান পর্যায় শুরু হয়েছিলো গত ২৬ আগস্ট। পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় উপজেলা, জেলা, উপ—অঞ্চল এবং অঞ্চল পর্যায়ের খেলা। অনবদ্য এই ক্রীড়া প্রতিযোগিতায় সমগ্র বাংলাদেশকে পদ্ম, বকুল, চাপা ও গোলাপ নামে চারটি পৃথক অঞ্চলে নামকরণ করা হয়। কুমিলা শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় ৬ থেকে ১০ অক্টোবর। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। প্রতিযোগিতার সমাপনী দিন প্রধান অতিথি হিসিবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুস্কার তুলে দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনতা ব্যাংকে আলোচনা সভা ও দোয়া

গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় চমকপ্রদ সাফল্য পেয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ

আপডেট সময় ০৯:৩৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬