ঢাকা ১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাজ্য : ব্রিটিশ হাইকমিশনার Logo ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের Logo ১৯ কার্গো এলএনজি আসছে ঘাটতির আশংকা নেই Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু Logo বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া Logo ফোন নীরবে যে ৪ কাজ করে Logo ডেঙ্গু প্রতিরোধ ঘর থেকেই শুরু হোক Logo মনের জটিল জট খোলার মতো ১০টি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু

দুই দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক। তিনি জানান, পরীক্ষামূলকভাবে ইউনিটটি চালু করা সম্ভব হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টা থেকে প্রথম ইউনিট থেকে উৎপাদিত প্রায় ৫৫ থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করা হয়েছে। এ ইউনিট চালাতে দৈনিক প্রায় ৭০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন হচ্ছে। উল্লেখ্য, গত ২২ এপ্রিল রাত ১০টার দিকে কয়লার সঙ্গে পাথর মিশে আসায় প্রথম ইউনিটটি বন্ধ হয়ে যায়। প্রথম ইউনিট পুনরায় চালু হওয়ায় পার্বতীপুর উপজেলাসহ উত্তরাঞ্চলের আট জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। ফলে লোডশেডিংয়ের আশঙ্কা অনেকটাই কমে আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। বড়পুকুরিয়া কয়লা খনির সরবরাহ করা কয়লার ওপর নির্ভরশীল এই বিদ্যুৎ কেন্দ্রটি দীর্ঘদিন ধরেই আংশিক উৎপাদনে চলছিল। এছাড়া ২০২০ সালের নভেম্বর থেকে কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিট বন্ধ রয়েছে। যদিও সচল অবস্থায় ওই ইউনিট থেকে ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। প্রধান প্রকৌশলী আরও জানান, প্রথম ইউনিট চালু থাকায় বর্তমানে জাতীয় গ্রিডে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে, যা এ অঞ্চলের বিদ্যুৎ পরিস্থিতি উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু

আপডেট সময় ০৩:৪০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬