সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শারদীয় দুর্গোৎসব’ উপলক্ষে মাইলস্টোন কলেজে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে আন্তরিক শুভেচ্ছা বিনিময় করেছেন কলেজটির অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। গত ১৫ অক্টোবর, অধ্যক্ষের অফিস কক্ষে অনুষ্ঠিত সৌহার্দ্যপূর্ণ এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) মোঃ মাসুদ আলম। উৎসবের আমেজে আয়োজিত এই অনুষ্ঠানে সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম মাইলস্টোন কলেজে কর্মরত সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের শারদীয় দুর্গোৎসবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়কালে অধ্যক্ষ বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা জানিয়ে দেয় জাগরণ, আনন্দ আর নতুন আশার কথা। অশুভের বিনাশ আর শুভশক্তির নতুন বার্তা নিয়ে আসা এই দুর্গোৎসব বাঙালির জীবনে এনে দেয় সুন্দরভাবে বেঁচে থাকার উপলক্ষ।’ সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, ‘মাইলস্টোন কলেজ এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠান যেখানে বিরাজমান সৌহার্দ্য, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনা। আবহমান বাংলার এই সম্প্রীতির মেলবন্ধন বজায় রেখেই গড়তে হবে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ।’ এসময় অধ্যক্ষ সকলের সুখ, শান্তি ও সুস্থতা প্রত্যাশা করেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সম্প্রীতিপূর্ণ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান আয়োজনের জন্য উপস্থিত সনাতন ধর্মাবলম্বী সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এবং উপাধ্যক্ষ (প্রশাসন) মোঃ মাসুদ আলমকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ ধরনের আয়োজন বাংলাদেশের চিরায়ত সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ শিরোনাম
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী শিক্ষকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ
-
শাহ বুলবুল - আপডেট সময় ০৭:২৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- 22
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























