ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আবর্জনার স্তূপ থেকে মনোরম বাগান ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী Logo নগরকান্দায় হামলাকারীদের বিচার ও শিশুকে ধর্ষণ করে হত্যার শান্তির দাবিতে মানববন্ধন Logo কোনো চাঁদাবাজ আর দখলবাজ বেতাগীতে থাকতে পারবে না-চিফ হুইপ Logo দুই বছরেই জেলা সেরা, বিভাগে তৃতীয় লালমোহনের সোনালী ব্যাংক Logo মিরসরাইয়ে শেষ হলো বই পড়া উৎসব Logo দুর্গাপূজা উপলক্ষে টাঙ্গাইল জেলা পরিষদের অনুদানের চেক বিতরণ Logo তাড়াশে অবৈধ পুকুর খনন, কঠোর অবস্থানে প্রশাসন Logo কালীগঞ্জে কুকুর-বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগ জনক হারে বাড়ছে Logo বগুড়ায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণ Logo গলাচিপায় এলজিইডি এর আয়োজনে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক কর্মশালা

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি উদ্বোধন

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে চার জাতি আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’।
আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) সহায়তা ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় রোববার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এই টুর্নামেন্টের পর্দা উন্মোচিত হয়। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, এমন আন্তর্জাতিক ক্রীড়া আসরের আয়োজক হওয়া বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের এবং এর মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর পারস্পরিক আঞ্চলিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন নতুন মাত্রায় পৌঁছে যাবে।
ক্রীড়াক্ষেত্রে নারীদের উত্তরোত্তর অগ্রগতি ও সার্বিক ক্ষমতায়নের ওপর বিশেষ জোর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তরুণ সমাজকে গতিশীল করার পাশাপাশি ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে সার্বক্ষণিক নিরলস কাজ করে যাচ্ছে। আমাদের নারী ক্রীড়াবিদদের অধ্যবসায় ও নৈপুণ্য ভবিষ্যৎ প্রজন্মকে গভীরভাবে অনুপ্রাণিত করবে।’
বক্তব্যে তিনি সবকটি দলকেই সেরা নৈপুণ্য প্রদর্শন এবং খেলাধুলার প্রকৃত আদর্শ ও ক্রীড়াসুলভ মানসিকতা বজায় রেখে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আবর্জনার স্তূপ থেকে মনোরম বাগান ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি উদ্বোধন

আপডেট সময় ০৭:৫১:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬