ঢাকা ০৯:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আবর্জনার স্তূপ থেকে মনোরম বাগান ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী Logo নগরকান্দায় হামলাকারীদের বিচার ও শিশুকে ধর্ষণ করে হত্যার শান্তির দাবিতে মানববন্ধন Logo কোনো চাঁদাবাজ আর দখলবাজ বেতাগীতে থাকতে পারবে না-চিফ হুইপ Logo দুই বছরেই জেলা সেরা, বিভাগে তৃতীয় লালমোহনের সোনালী ব্যাংক Logo মিরসরাইয়ে শেষ হলো বই পড়া উৎসব Logo দুর্গাপূজা উপলক্ষে টাঙ্গাইল জেলা পরিষদের অনুদানের চেক বিতরণ Logo তাড়াশে অবৈধ পুকুর খনন, কঠোর অবস্থানে প্রশাসন Logo কালীগঞ্জে কুকুর-বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগ জনক হারে বাড়ছে Logo বগুড়ায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণ Logo গলাচিপায় এলজিইডি এর আয়োজনে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক কর্মশালা

নগরকান্দায় হামলাকারীদের বিচার ও শিশুকে ধর্ষণ করে হত্যার শান্তির দাবিতে মানববন্ধন

ফরিদপুরের নগরকান্দায় হামলাকারীদের বিচারের দাবিতে ও ৭ বছরের শিশুকে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে পৃথক দুটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার কাইচাইল গ্রামে হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর উপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। উপজেলার মধ্য কাইচাইলের নতুন বাজার এলাকায় কাইচাইল ইউনিয়ন শ্রমিক দল আয়োজিত মানববন্ধনে অনেক নারী-পুরুষ অংশগ্রহন করে। বক্তারা জানান, গত ১১ অক্টোবর কাইচাইল গ্রামে হামলায় প্রায় ১০টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ঘটনায় মোঃ ইয়ার আলীসহ একাধিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেন তাঁরা। মানববন্ধনে বক্তারা আওয়ামী লীগ নেতা হানিফ রানা, মুন্না মিয়া, কালা মিয়া, হাসান মিয়াসহ তাঁদের সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ তুলে হামলার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অপরদিকে উপজেলার চরযশোরদী ইউনিয়নের তারাকান্দী গ্রামের মোঃ ইদ্রিস মোল্যার ৭ বছরের শিশু কন্যা মাহফুজাকে ধর্ষণ করে হত্যা করার প্রতিবাদে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। রোববার বিকালে নগরকান্দা রেলস্টেশন সংলগ্ন এলাকায় নিহত মাহফুজা এর পরিবার ও নগরকান্দার সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা বলেন গত পহেলা আগষ্ট সন্ধ্যায় মাহফুজাকে ধর্ষণ ও হত্যা করে পার্শ্ববর্তী বাগানে ফেলে রাখে।পুলিশ লাশ উদ্ধার করে একটি হত্যা মামলা করে। ময়না তদন্ত ও ফরেনসিক রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়া পায় বলে নিহতের পরিবার জানায়।মানববন্ধনে অংশগ্রহনকারীরা মাফরুজাকে হত্যাকারী প্রতিবেশী ঘাতক শামসুল ইসলাম সূর্য্যর ফাঁসির দাবী জানিয়েছেন। এছাড়া অন্য আসামীদ্বয় জরিনা বেগম, ফাতেমা বেগম, বাবলু ও হৃদয় এর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানানো হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আবর্জনার স্তূপ থেকে মনোরম বাগান ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী

নগরকান্দায় হামলাকারীদের বিচার ও শিশুকে ধর্ষণ করে হত্যার শান্তির দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৯:০৭:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬