নোয়াখালীর সেনবাগে খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন নোয়াখালী- ২ (সেনবাগ সোনাইমুড়ি আংশিক) আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক। শুক্রবার সকালে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ফতেহপুর পপুলার বিস্কুট ফ্যাক্টরী থেকে ছমিরমুন্সির হাট হয়ে কল্যান্দী বাজার পর্যন্ত ৪ কিলোমিটার খাল পুনঃ খনন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী’র নির্বচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রাণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় ?দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে পরিচালিত প্রকল্পটি স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি, মৎস্য চাষ, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। এই গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে সেনবাগ উপজেলার ছমিরমুন্সির হাটের তবারক উল্লাহ মার্কেটের সামনে খাল খনন কর্মসূচির উদ্বোধনী সভার আয়োজন করা হয়। সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী-২ (সেনবাগ সোনাইমুড়ি আংশিক) আসনের সংসদ সদস্য,গণমানুষের নেতা জয়নুল আবদিন ফারুক। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,নোয়াখালী জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শফিকুল ইসলাম। ৬নং কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাহারের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সেনবাগ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক। বক্তব্য রাখেন -নোয়াখালী জেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ আল মামুন,সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল,পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল হান্নান লিটন, সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ শহীদ উল্লাহ, সোনাইমুড়ি উপজেলার ৫নং অম্বরনগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জিয়াউল হক শাহীন। প্রধান অতিথির বক্তব্যে এমপি জয়নুল আবেদীন ফারুক বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সারাদেশে খাল খনন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তিনি সেনবাগ উপজেলার সব খাল পর্যায়ক্রমে খনন ও সংস্কারের মাধ্যমে পানি প্রবাহ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন।
সংবাদ শিরোনাম
সেনবাগে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন-জয়নুল আবেদিন ফারুক এমপি
-
মোঃ হারুন সেনবাগ - আপডেট সময় ০৩:৪৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- 213
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















