ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ

কাপাসিয়ায় নবাগত এসিল্যান্ড আসিফ রায়হানের যোগদান: দালালচক্র ও দুর্নীতিমুক্ত ভূমি সেবার অঙ্গীকার

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন নবাগত এসিল্যান্ড আসিফ রায়হান। গত ১৫ অক্টোবর সন্ধ্যায় তিনি নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি পাবনার সাঁথিয়া উপজেলায় অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম হায়দার আলী। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। একান্ত সাক্ষাৎকারে নবাগত এসিল্যান্ড আসিফ রায়হান জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় হয়রানিমুক্ত ভূমি সেবা পৌঁছে দেওয়াই তাঁর মূল লক্ষ্য। বিশেষ করে খাজনা প্রদান, নামজারি (খারিজ/মিউটেশন) সহ অন্যান্য যাবতীয় ভূমি সেবায় সাধারণ জনগণ যাতে কোনো প্রকার ভোগান্তি বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। উপজেলা ভূমি অফিসকে শতভাগ দুর্নীতি ও দালালচক্র মুক্ত করে সঠিক ও মানসম্মত সেবা নিশ্চিত করতে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি আরও বলেন, কাপাসিয়ার সার্বিক ভূমি ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে হলে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সাংবাদিক এবং সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। একটি আদর্শ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি অফিস গঠনে তিনি কাপাসিয়ায় কর্মরত সকল সাংবাদিকের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার

কাপাসিয়ায় নবাগত এসিল্যান্ড আসিফ রায়হানের যোগদান: দালালচক্র ও দুর্নীতিমুক্ত ভূমি সেবার অঙ্গীকার

আপডেট সময় ০৩:০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬