ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী Logo অটোরিকশা ঠেকাতে গজের বেষ্টনী, হাসপাতালের নিরাপত্তাব্যবস্থায় বিকল্প উপকরণ কি ছিল না? Logo কলমাকান্দায় দুই ইউনিয়নে আড়াই কিলোমিটার খাল পুনঃসংস্কারের উদ্বোধন Logo বগুড়ার শেরপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে ক্যাম্পেইন শুরু Logo সাজিয়ে গুজিয়ে দে মোরে গানটির মূল গীতিকার বাউল কামাল পাশা Logo ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালক কাঁলাচাদের Logo গজারিয়ায় স্কাউটস ভবনের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ Logo রাউজানে জেলা প্রশাসকের আদেশ অমান্য করে সড়কের নাম পরিবর্তনের চেষ্টা Logo কুড়িগ্রামে পৌর কর্মচারী মনসুর আলী হত্যা, আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ Logo কালকিনিতে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা অভিযোগে বাড়িঘরে ধ্বংসযজ্ঞ চালানোর সঠিক তদন্ত চেয়ে প্রশাসনের কাছে বৃদ্ধের আবেদন

হিলিতে অর্ধেকে নেমেছে সবজির দাম, স্বস্তি ক্রেতাদের

দিনাজপুরের হিলি বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। নতুন সবজির সরবরাহ বাড়তে থাকায় কমতে শুরু করেছে প্রায় সব ধরনের সবজির দাম। মাত্র দুই দিনের ব্যবধানে কোনো কোনো সবজির দাম অর্ধেকে নেমে এসেছে। এতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে। দীর্ঘদিন চড়া দামে সবজি কিনতে গিয়ে যারা হিমশিম খাচ্ছিলেন, দাম কমায় তাদের মধ্যে কিছুটা স্বস্তি দেখা গেছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে হিলি বাজার ঘুরে দেখা যায়, বাজারে শীতকালীন সবজির পাশাপাশি বিভিন্ন ধরনের মৌসুমি সবজি বিক্রি হচ্ছে। সরবরাহ বাড়ায় পটোল, করলা, মূলা, বেগুন, ফুলকপি, বাঁধাকপি ও কাঁচামরিচসহ বিভিন্ন সবজির দাম কমেছে। দুই দিন আগের তুলনায় অধিকাংশ সবজির দাম উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় বাজারে ক্রেতাদের মধ্যেও স্বস্তি লক্ষ্য করা গেছে। বাজারে বর্তমানে প্রতি কেজি পটোল বিক্রি হচ্ছে ২০ টাকায়, যা দুই দিন আগেও ছিল ৪০ টাকা। করলার দাম ৮০ টাকা থেকে কমে ৪০ টাকা, মূলার দাম ৫০ টাকা থেকে কমে ৩০ টাকা এবং বেগুনের দাম ৬০ টাকা থেকে কমে ৪০ টাকা হয়েছে। এ ছাড়া প্রতি কেজি শিম ১৫০ টাকা থেকে কমে ১০০ টাকা, ফুলকপি ৮০ টাকা থেকে কমে ৫০ টাকা এবং বাঁধাকপি ৭০ টাকা থেকে কমে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, প্রতি কেজি আলু ২০ থেকে ২৫ টাকা, পেঁয়াজ ৪০ টাকা এবং কাঁচামরিচ ১০০ টাকা থেকে কমে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। সব মিলিয়ে বাজারে অধিকাংশ সবজির দাম কমায় কিছুটা স্বস্তিতে রয়েছেন সাধারণ ক্রেতারা। সবজি কিনতে আসা ক্রেতা আজিজুল হক বলেন, কিছুদিন আগেও সবজির দাম অনেক বেশি ছিল। প্রায় প্রতিটি সবজিই চড়া দামে কিনতে হয়েছে। এতে আমাদের মতো সাধারণ মানুষের সংসার চালাতে বেশ কষ্ট হচ্ছিল। তবে আজ বাজারে এসে দাম অনেক কম দেখছি। এখন তুলনামূলক কম টাকায় প্রয়োজনীয় সবজি কিনতে পারছি। এভাবে দাম কম থাকলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। আরেক ক্রেতা নাজমুল ইসলাম বলেন, আমরা সাধারণ মানুষ। প্রতিদিনের বাজার খরচ মেটাতে হিমশিম খেতে হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমলে আমাদের অনেক উপকার হয়। সবজির দাম কমায় এখন কিছুটা স্বস্তি পাচ্ছি। হিলি বাজারের সবজি ব্যবসায়ী বিপ্লব শেখ বলেন, গত দুই দিন ধরে বাজারে সব ধরনের সবজির দাম কমেছে। শীতকালীন সবজি উঠতে শুরু করেছে এবং বাজারে সরবরাহও বাড়ছে। এ কারণে দাম কমে এসেছে। বাজারে সবজির আমদানি আরও বাড়লে দাম ক্রেতাদের নাগালের মধ্যে চলে আসবে বলে আশা করছি। বাজারসংশ্লিষ্টদের মতে, শীতকালীন সবজির সরবরাহ বাড়তে থাকলে আগামী দিনগুলোতে দাম আরও কমতে পারে। তবে সরবরাহ ও চাহিদার ওপর সবজির বাজারদর নির্ভর করবে। আপাতত সবজির দাম কমায় সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে।

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী

হিলিতে অর্ধেকে নেমেছে সবজির দাম, স্বস্তি ক্রেতাদের

আপডেট সময় ০৩:০৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬