ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ

ধনবাড়ীতে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের বিয়ে: শিক্ষকদের মাঝে উৎসবের আমেজ গুজবে কান না দেওয়ার আহ্বান প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতির

টাঙ্গাইলের ধনবাড়ীতে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহমুদা খাতুনের বিয়েকে কেন্দ্র করে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মাঝে বইছে আনন্দের জোয়ার। শিক্ষাবান্ধব ও প্রিয় এই কর্মকর্তার শুভ পরিণয় উপলক্ষে ধনবাড়ী শিক্ষা পরিবারে এক অনন্য উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মাহমুদা খাতুন ধনবাড়ী উপজেলায় সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদানের পর থেকেই শিক্ষার গুণগত মানোন্নয়নের পাশাপাশি শিক্ষকদের সুখে-দুঃখে পাশে থেকে সবার আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তাঁর বিনয়ী ব্যবহার, পেশাদারিত্ব এবং আন্তরিকতার কারণে তিনি দ্রুতই শিক্ষক সমাজের অত্যন্ত প্রিয় পাত্র হয়ে ওঠেন। সম্প্রতি তাঁর বিয়ের শুভ সংবাদ ছড়িয়ে পড়লে ধনবাড়ীর বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উচ্ছ্বাস প্রকাশ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শিক্ষকরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ারে ভাসান। শিক্ষকরা অনুভূতি প্রকাশ করে বলেন, আমাদের কর্মকর্তা মহোদয় অত্যন্ত শিক্ষাবান্ধব ও সজ্জন ব্যক্তিত্ব। তাঁর শুভ পরিণয়ের খবরে আমরা সবাই ভীষণ আনন্দিত। আমরা তাঁর নতুন দাম্পত্য জীবনের উত্তরোত্তর সাফল্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। এদিকে বিয়ে ঘিরে যেন কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়, সে বিষয়ে ধনবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফজলুর রহমান বলেন, আমাদের সহকারী উপজেলা শিক্ষা অফিসারের বিয়ের পুরো প্রক্রিয়ার সঙ্গে আমি শুরু থেকে শেষ পর্যন্ত ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। দুই পরিবারের সম্মতিতে সম্পূর্ণ ধর্মীয় ও পারিবারিক রীতি মেনেই তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে। এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই, সবাইকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানাচ্ছি। শিক্ষা অফিসারের বিয়ে উপলক্ষে উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষক প্রতিনিধিরা বর ও কনেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার

ধনবাড়ীতে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের বিয়ে: শিক্ষকদের মাঝে উৎসবের আমেজ গুজবে কান না দেওয়ার আহ্বান প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতির

আপডেট সময় ০৩:০৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬