ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী Logo অটোরিকশা ঠেকাতে গজের বেষ্টনী, হাসপাতালের নিরাপত্তাব্যবস্থায় বিকল্প উপকরণ কি ছিল না? Logo কলমাকান্দায় দুই ইউনিয়নে আড়াই কিলোমিটার খাল পুনঃসংস্কারের উদ্বোধন Logo বগুড়ার শেরপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে ক্যাম্পেইন শুরু Logo সাজিয়ে গুজিয়ে দে মোরে গানটির মূল গীতিকার বাউল কামাল পাশা Logo ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালক কাঁলাচাদের Logo গজারিয়ায় স্কাউটস ভবনের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ Logo রাউজানে জেলা প্রশাসকের আদেশ অমান্য করে সড়কের নাম পরিবর্তনের চেষ্টা Logo কুড়িগ্রামে পৌর কর্মচারী মনসুর আলী হত্যা, আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ Logo কালকিনিতে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা অভিযোগে বাড়িঘরে ধ্বংসযজ্ঞ চালানোর সঠিক তদন্ত চেয়ে প্রশাসনের কাছে বৃদ্ধের আবেদন

সরিষাবাড়ীতে যমুনা শাখা নদীর উপর ২৭৮ মিটার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনার শাখা নদীর ওপর ২৭৮.৩০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম। গত সোমবার দুপুরে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চরসরিষাবাড়ী এলাকায় সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় ৪০ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ-২’ প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজের মাধ্যমে। প্রধান অতিথি স্থানীয় সংসদ তার বক্তব্যে বলেন সেতুটি নির্মিত হলে জামালপুরের সরিষাবাড়ী, মাদারগঞ্জ ও সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার লক্ষাধিক মানুষের যাতায়াত সহজ হবে এবং সরিষাবাড়ী উপজেলার সাথে সেতুবন্ধন সৃষ্টি হবে। ওই সব চরাঞ্চলের কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পেতে সহায়ক হবে। অনুষ্ঠানে শুরুতে উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল শুভেচ্ছা বক্তব্যে বলেন বর্তমান সরকার ক্ষমতায় আসার ৮ মাসের মধ্যে স্থানীয় এমপি র দিকনির্দেশনায় উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে কয়েকটি ব্রিজ, রাস্তাঘাট ,হাট বাজার সহ সুদূর প্রসারী উন্নয়নের পরিকল্পনা হাতে নিয়ে প্রায় ১২শ কোটি টাকার প্রকল্প প্রাককলন তৈরিকরে উর্ধ্বতন পর্যায় প্রেরণ করা হয়েছে। প্রেরিত প্রস্তাবনা অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন হলে উপজেলার মানুষের দুর্ভোগ লাগবে অনেকটা সহায়ক হবে বলে জানান। তিনি আরো উল্লেখ করেন দেশ স্বাধীনের পর এ উপজেলার কাঁচা রাস্তার মাত্র ২৫ শতাংশ রাস্তা পাকা করন করা হয়েছে। প্রস্তাবিত প্রাক্কলন বাস্তবায়ন হলে ৪৫ পার্সেন্ট রাস্তাঘাট পাকা করণ হবে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন, থানা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ ওয়াল, বিএনপি নেতা গোলাম রব্বানী লেকু, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী

সরিষাবাড়ীতে যমুনা শাখা নদীর উপর ২৭৮ মিটার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট সময় ০৩:০৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬