ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ

কাপাসিয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা স্বাধীন সাংবাদিকতা ও চাঁদাবাজ-দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি

গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী বলেন, কিছুদিন পূর্বে ফেসবুকে ভাইরাল হওয়া একটি ঘটনায় সাংবাদিকদের ওপর মব সৃষ্টি করতে চেয়েছিল কিছু দুষ্কৃতকারী। সাংবাদিকরা যেন কোনো বাধা ছাড়া স্বাধীনভাবে বস্তুনিষ্ঠ তথ্য ও সংবাদ সংগ্রহ করতে পারেন, তা নিশ্চিত করতে হবে। এছাড়া তিনি উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, গরু চুরি প্রতিরোধ, যানজট নিরসন এবং সার্বিক উন্নয়নমূলক কর্মকা-ে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ও জোরালো ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ইকবাল হোসেন শেখ সভায় বলেন, সাধারণ মানুষকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছেÑযা কোনোভাবেই কাম্য নয়। আইনশৃঙ্খলা বাহিনীকে এসব বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি পূজা ম-পের নিরাপত্তা জোরদার, মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন এবং ফেসবুকে অপপ্রচার বন্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দিষ্ট তথ্য-উপাত্ত দেওয়ার পরও তারা কাক্সিক্ষত ভূমিকা রাখছেন না। বিশেষ করে কাপাসিয়া সাব-রেজিস্ট্রি অফিসের বাইরে দুষ্কৃতকারীরা অবস্থান নিয়ে জমি ক্রেতা-বিক্রেতাদের টাকা ছিনিয়ে নিচ্ছে। বিষয়টি পুলিশকে জানালেও সঠিক ব্যবস্থা না নিয়ে শিথিল আচরণ করা হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়। তিনি অবিলম্বেই চাঁদাবাজ ও দুর্নীতির বিরুদ্ধে পুলিশকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে ইউএনও হাফিজুল হক জানান, আজকের আইনশৃঙ্খলা কমিটির সভায় ইউনিয়ন পর্যায়ের পাঁচটি ইউনিয়নের প্রতিনিধিরা অনুপস্থিত ছিলেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক নির্দেশনা জারি রয়েছে বলে তিনি নিশ্চিত করেন। সভায় কাপাসিয়া উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের প্রশাসকবৃন্দ, মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী এবং পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুল বাছেদ বক্তব্য প্রদান করেন। এছাড়াও উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান, কাপাসিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মাহবুব আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি, উপজেলা আইসিটি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমিতা ইসলাম,গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যকরী সভাপতি সাংবাদিক জাকির হোসেন চৌধুরী কামাল. কাপাসিয়া ফায়ার স্টেশনের কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার

কাপাসিয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা স্বাধীন সাংবাদিকতা ও চাঁদাবাজ-দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি

আপডেট সময় ০৩:১০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬