ঢাকা ১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ

সেঞ্চুরি করেই মারা গেলেন বেটি ম্যাকগুয়ার

  • বিনোদন
  • আপডেট সময় ০৮:৫১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • 41

জনপ্রিয় মার্কিন টেলিভিশন ধারাবাহিক ‘গ্রোয়িং পেইনস’-এ কেট ম্যালোন চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেত্রী বেটি ম্যাকগুয়ার মারা গেছেন। গত ৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উডল্যান্ড হিলসের মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন ফান্ডের ওয়াসারম্যান ক্যাম্পাসে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। জীবনের সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি।
তার বয়স হয়েছিল ১০০ বছর। স্বাভাবিক কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত্যুর খবর নিশ্চিত করেন তার পাওয়ার অব অ্যাটর্নি কিথ গেরচাক।
‘গ্রোয়িং পেইনস’ ধারাবাহিকে প্রায় সাত বছর অভিনয় করেছেন বেটি। ধারাবাহিকটির প্রথম ও দ্বিতীয় মৌসুমের পাশাপাশি চতুর্থ থেকে সপ্তম মৌসুমেও তাকে দেখা গেছে। এতে পরিবারের দাদি কেট ম্যালোন চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান তিনি।
দীর্ঘ অভিনয়জীবনে আরও বেশ কয়েকটি জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকে কাজ করেছেন বেটি ম্যাকগুয়ার। এর মধ্যে উল্লেখযোগ্য ‘ফ্যালকন ক্রেস্ট’, ‘দ্য ডরিস ডে শো’, ‘কলাম্বো’, ‘স্টার ট্রেক: ডিপ স্পেস নাইন’, ‘হিল স্ট্রিট ব্লুজ’, ‘ইআর’, ‘সিএসআই: মায়ামি’, ‘ম্যাকগাইভার’, ‘মুনলাইটিং’ ও ‘চার্লিস অ্যাঞ্জেলস’। চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘চিচ অ্যান্ড চং’স আপ ইন স্মোক’ এবং ‘কোমা’।
মঞ্চনাটকেও ছিল তার উল্লেখযোগ্য পদচারণা। ব্রডওয়ের ‘প্লেইন অ্যান্ড ফ্যান্সি’, ‘হ্যাপি হান্টিং’ ও ‘ওহ, ক্যাপ্টেন!’ নাটকে অভিনয় করেছেন তিনি। পরবর্তীসময়ে লাস ভেগাসে ‘মেম’ প্রযোজনায় প্রধান চরিত্রে অভিনয় করেন। এ ছাড়া ‘জিপসি’, ‘আন্ট মেম’, ‘অলিভার!’, ‘হাউ টু সাকসিড ইন বিজনেসৃ’ এবং ‘জিগফেল্ড ফলিস অব ১৯৫৬’সহ বিভিন্ন মঞ্চনাটকের দল নিয়ে সফর করেছেন।
অভিনয়জীবনের বাইরেও মানুষের পাশে দাঁড়িয়েছেন বেটি। লস অ্যাঞ্জেলেসে নি¤œ আয়ের ভাড়াটিয়াদের উচ্ছেদের বিরুদ্ধে আইনি সহায়তা দেওয়া প্রতিষ্ঠান কোয়ালিশন ফর ইকোনমিক সারভাইভালের আইনি সহায়তা কেন্দ্রে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন তিনি। পাশাপাশি অবসরজীবন কাটানো মানুষের জন্য পরিচালিত একটি আবাসনকেন্দ্রের চ্যানেল ২২-এ ‘গ্যাবফেস্ট’ নামের টক শো উপস্থাপন করেন।
মৃত্যুর সময় বেটি ম্যাকগুয়ারের কোনো জীবিত উত্তরাধিকারী ছিলেন না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার

সেঞ্চুরি করেই মারা গেলেন বেটি ম্যাকগুয়ার

আপডেট সময় ০৮:৫১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬