ঢাকা ১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ

অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ডেপুটি স্পিকারের

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। কেবল রাষ্ট্র বা সরকারের পক্ষে সব সেবা পৌঁছে দেওয়া সম্ভব নয়, তাই সামর্থ্য অনুযায়ী সমাজের বিত্তবানদেরও মানবিক কাজে এগিয়ে আসা প্রয়োজন।
বিএনপির উদ্যোগে আজ সোমবার জেলার কলমাকান্দা উপজেলার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আয়োজিত বিনামূল্যে চক্ষু শিবির পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘হেলথ ক্যাম্প বা এই ধরনের চিকিৎসাসেবা কোনো রাজনৈতিক বা নির্বাচনের বিষয় নয়। আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। গত দুই বছর ধরে আমরা ধারাবাহিকভাবে এই চিকিৎসা সেবা দিয়ে আসছি। এটি আমাদের তৃতীয় বছরের কার্যক্রম। রাষ্ট্রীয় ও সামাজিক প্রতিকূলতার কারণে অতীতে মানবিক কাজগুলো স্বাধীনভাবে করা সম্ভব হয়নি। গত ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকে আমরা এই সেবামূলক কার্যক্রম ব্যাপকভাবে বিস্তৃত করেছি। কলমাকান্দা ছাড়াও দুর্গাপুর, নাজিরপুর, লেঙ্গুরা ও গাওকান্দিয়াসহ বিভিন্ন এলাকায় এই ক্যাম্প অব্যাহত রয়েছে।’
তিনি আরও জানান, গত বছর এই উদ্যোগের অধীনে কলমাকান্দা ও দুর্গাপুর মিলিয়ে আনুমানিক সাড়ে ছয় হাজার রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এদের মধ্যে প্রায় দুই হাজার রোগীর চোখের ছানি সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করা হয়েছে।
ব্যারিস্টার কায়সার কামাল জানান, যাদের চোখে ছানি অপারেশন প্রয়োজন, তাদের তালিকা তৈরি করা হচ্ছে। নিজস্ব ব্যবস্থাপনায় তাদের কলমাকান্দা থেকে ময়মনসিংহে নিয়ে যাওয়া হবে। সেখানে দুই-তিন দিন চিকিৎসা ও অপারেশন শেষে পুনরায় নিজস্ব দায়িত্বে নিজ গৃহে পৌঁছে দেওয়া হবে। চিকিৎসা, থাকা-খাওয়া এবং যাতায়াতসহ সমুদয় খরচ সম্পূর্ণ উদ্যোক্তা প্রতিষ্ঠান বহন করবে।
সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সামাজিক বা ব্যক্তিগত সদিচ্ছা থাকলে মানবিক ক্ষেত্রে বড় পরিবর্তন আনা সম্ভব। তাই নিজ নিজ অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী বঞ্চিত মানুষের সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার

অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ডেপুটি স্পিকারের

আপডেট সময় ০৯:০৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬