ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ

হিন্দু-মুসলমান মিলেমিশে দেশ গড়ব-হেলেন জেরিন খান এমপি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) আসনের বিভিন্ন পূজাম-প পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এ আসনের দায়িত্বপ্রাপ্ত সাংসদ হেলেন জেরিন খান। এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা দেন। পাশাপাশি পূজার উৎসব নির্বিঘেœ উদ্?যাপন নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও দায়িত্বশীল থাকার নির্দেশনা দেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলার বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেন তিনি। এ সময় তিন উপজেলার প্রায় ৩০টি পূজাম-পে নগদ অর্থ ও শুভেচ্ছা উপহার হিসেবে শাড়ি বিতরণ করেন সংসদ সদস্য। পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেওয়ার পাশাপাশি আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। বোয়ালমারী পৌর সদরের শ্রীশ্রী রক্ষাচ-ী কালিমন্দির পরিদর্শনকালে হিন্দু সম্প্রদায়ের ভক্তদের উদ্দেশে হেলেন জেরিন খান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় বৈঠকে নির্দেশনা দিয়েছেন, যাতে সনাতন ধর্মাবলম্বীরা আগের বছরের তুলনায় আরও শান্তিপূর্ণ, নির্বিঘœ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদ্?যাপন করতে পারেন। এ জন্য প্রশাসনের পাশাপাশি বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং পূজা উদ্?যাপনে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। অতীতে সারা দেশে দুর্গাপূজা উপলক্ষে চার কোটি টাকা অনুদান দেওয়া হতো। এ বছর প্রধানমন্ত্রী তা বাড়িয়ে পাঁচ কোটি টাকা করেছেন। হেলেন জেরিন খান ভাষ্য, আমরা হিন্দু-মুসলমান ভাই ভাই। এক পরিবার হয়ে থাকতে চাই। ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে চাই। হিন্দু-মুসলমান মিলেমিশে দেশ গড়ব। এই বাংলাদেশ হবে শান্তির, সৌহার্দ্যের ও সম্প্রীতির বাংলাদেশ। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম, বোয়ালমারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন, সহসভাপতি খান আতাউর রহমান, মো. শহীদউদ্দিন মিয়া দিপু, আমিনুল ইসলাম বাবলু, জাকির হোসেন চৌধুরী ও বায়েজিদ খান রাব্বিসহ দলীয় নেতাকর্মীরা। পরে তিনি মধুখালী উপজেলার বিভিন্ন পূজাম-প পরিদর্শনের উদ্দেশে বোয়ালমারী ত্যাগ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার

হিন্দু-মুসলমান মিলেমিশে দেশ গড়ব-হেলেন জেরিন খান এমপি

আপডেট সময় ০৭:৫৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬