ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালমারী প্রাণিসম্পদ দপ্তরে অনিয়মের অভিযোগ; প্রশ্নের মুখে উন্নয়ন বরাদ্দ ও মাঠসেবা Logo ঈশ্বরগঞ্জে গভীর রাতে কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা-যুবক গ্রেফতার Logo সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন Logo বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতি, সিলেটের নতুন কমিটি গঠন Logo সুনামগঞ্জের ৪৪৪টি পূজামন্ডপে সম্পন্ন হলো শারদীয় দুর্গাপূজা, প্রতিমা বির্সজনে সমাপ্ত Logo স্বরাষ্ট্র মন্ত্রীর প্রচেষ্টায় সেই জলকদর খালে এবার নির্মিত হবে পাকা সেতু Logo রাউজান কদলপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রাক্তন ছাত্র সমিতির বই বিতরণ Logo মতলবে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার Logo জগন্নাথকাঠীতে রাতের অন্ধকারে সন্ত্রাসী কায়দায় প্রতিষ্ঠানে তালা! Logo দলের দুঃসময়ে পাশে ছিলেন, পহরডাঙ্গা ইউপিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঠাকুর আবুল আজম

আল-খলীল কুরআন শিক্ষাবোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ, পাশের হার ৮৯.৩০%

আল-খলীল কুরআন শিক্ষাবোর্ড বাংলাদেশ এর ১৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বরুণায় অবস্থিত বোর্ডের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল দুপুরে আনুষ্ঠানিকভাবে সনদ, খামিস ও রাবে জামাতের ফলাফল প্রকাশ করা হয়। বোর্ডের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা রশিদ আহমদ হামিদীর সভাপতিত্বে অনুষ্ঠানে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মদ আব্দুল গফুর কবীর। এসময় উপস্থিত ছিলেন বোর্ডের কেন্দ্রীয় সহসভাপতি মুফতি জহির উদ্দীন কাসিমি, মাওলানা সাইফুর রহমান, মাওলানা হিলাল আহমদ হেতিমগঞ্জি, সহসাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান শরিফপুরি, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা সাব্বির আহমদ, অফিস সম্পাদক মাওলানা আব্দুস সামাদ আল আযাদ, মিডিয়া সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান হুজাইফা, সহ-মিডিয়া সম্পাদক মাওলানা আব্দুল কাদির প্রমুখ। বোর্ড সুত্র জানায়, গত রমজানে সারা দেশব্যপী ৯৬টি পরীক্ষার মারকাযে সনদ, খামিস ও রাবে জামাতের ৪৪৭টি কেন্দ্রের মোট ৫,৯৩৯জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পাশের হার ৮৯.৩০%। এর মধ্যে সনদ জামাতে মোট পরীক্ষার্থী ১ হাজার ২৮০, খামিস জামাতে ২ হাজার ১২৪ এবং রাবে জামাতে ২ হাজার ৩১৬জন পরীক্ষার্থী। সনদ জামাতে ২৭৭টি মুমতায, প্রথম বিভাগ ৪২২, দ্বিতীয় বিভাগ-৩৪৫, তৃতীয় বিভাগ-১৬৯, মোট কৃতকার্য ১২১৩জন। পাশের হার ৯৪.৭৬%। খামিস জামাতে মুমতায-৩৭৬, প্রথম বিভাগ ৬০৩, দ্বিতীয় বিভাগ ৫৬৪, তৃতীয় বিভাগ ২৭, মোট কৃতকার্য ১৮৭০, পাশের হার ৮৮.০৪%। রাবে জামাতে মুমতায ৪১৩, প্রথম বিভাগ ৬৩৫, দ্বিতীয় বিভাগ ৬৫৮, তৃতীয় বিভাগ ৩১৯, মোট কৃতকার্য ২০২৫, পা,ের হার ৮৭.৪৪%।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বোয়ালমারী প্রাণিসম্পদ দপ্তরে অনিয়মের অভিযোগ; প্রশ্নের মুখে উন্নয়ন বরাদ্দ ও মাঠসেবা

আল-খলীল কুরআন শিক্ষাবোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ, পাশের হার ৮৯.৩০%

আপডেট সময় ০৩:৪৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬