ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী Logo অটোরিকশা ঠেকাতে গজের বেষ্টনী, হাসপাতালের নিরাপত্তাব্যবস্থায় বিকল্প উপকরণ কি ছিল না? Logo কলমাকান্দায় দুই ইউনিয়নে আড়াই কিলোমিটার খাল পুনঃসংস্কারের উদ্বোধন Logo বগুড়ার শেরপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে ক্যাম্পেইন শুরু Logo সাজিয়ে গুজিয়ে দে মোরে গানটির মূল গীতিকার বাউল কামাল পাশা Logo ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালক কাঁলাচাদের Logo গজারিয়ায় স্কাউটস ভবনের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ Logo রাউজানে জেলা প্রশাসকের আদেশ অমান্য করে সড়কের নাম পরিবর্তনের চেষ্টা Logo কুড়িগ্রামে পৌর কর্মচারী মনসুর আলী হত্যা, আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ Logo কালকিনিতে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা অভিযোগে বাড়িঘরে ধ্বংসযজ্ঞ চালানোর সঠিক তদন্ত চেয়ে প্রশাসনের কাছে বৃদ্ধের আবেদন

বোরহানউদ্দিনে ২০টি পূজামণ্ডপ পরিদর্শন, ৯০০ পরিবারের হাতে উপহার ও নগদ অর্থ দিলেন এমপি হাফিজ ইব্রাহিম

ভোলার বোরহানউদ্দিনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০টি পূজামণ্ডপ পরিদর্শন করে ৯০০ পরিবারের হাতে পূজার উপহারসামগ্রী ও নগদ অর্থ সহায়তা পৌঁছে দিয়েছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। গত সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি নিজের ব্যক্তিগত তহবিল থেকে এসব উপহার ও আর্থিক সহায়তা প্রদান করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ৯০০ পরিবারের হাতে পূজার উপহারসামগ্রী ও নগদ অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হয়। এ সময় আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেন, “ধর্মীয় উৎসব মানুষের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির সুযোগ সৃষ্টি করে। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে আমার ব্যক্তিগত তহবিল থেকে সামর্থ্য অনুযায়ী ৯০০ পরিবারের হাতে পূজার উপহারসামগ্রী ও নগদ অর্থ সহায়তা পৌঁছে দিয়েছি।
তিনি আরও বলেন, “আমি চাই, বোরহানউদ্দিনের প্রতিটি মানুষ শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করুক। মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা আমার দায়িত্ব বলে মনে করি। ভবিষ্যতেও মানুষের পাশে থাকার চেষ্টা করব।”
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে শুরু হওয়া এ পরিদর্শন কার্যক্রম চলে রাত পর্যন্ত। এ সময় বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে পূজার আয়োজন ও সার্বিক পরিস্থিতির খোঁজ নেওয়ার পাশাপাশি উপহার ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বোরহানউদ্দিনে ২০টি পূজামণ্ডপ পরিদর্শন এবং ৯০০ পরিবারের হাতে ব্যক্তিগত তহবিল থেকে উপহার ও নগদ অর্থ সহায়তা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য জোরদারে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী

বোরহানউদ্দিনে ২০টি পূজামণ্ডপ পরিদর্শন, ৯০০ পরিবারের হাতে উপহার ও নগদ অর্থ দিলেন এমপি হাফিজ ইব্রাহিম

আপডেট সময় ০৯:০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬