ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ

৫০০ কোটির পথে ‘জেলার ২’

  • বিনোদন
  • আপডেট সময় ০৮:৪৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • 41

দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের ‘জেলার ২’ বক্স অফিসে ঝড় তুলেছে। মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে দর্শকের ভিড়, আর প্রতিদিনই বাড়ছে ছবিটির আয়। প্রথম সপ্তাহান্তে দুর্দান্ত ব্যবসার সুবাদে মুক্তির মাত্র চার দিনেই বিশ্বজুড়ে ৪২৪ কোটি রুপির বেশি আয় করেছে ছবিটি। এবার ৫০০ কোটি রুপির মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় এই অ্যাকশনধর্মী সিনেমা।
বক্স অফিস ট্র্যাকিং সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির চতুর্থ দিন গত রবিবার (১৮ অক্টোবর) ভারতে ছবিটির নেট আয় হয়েছে ৫৫ কোটি ৮৫ লাখ রুপি। এতে দেশটির বাজারে প্রথম চার দিনে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে ১৯৯ কোটি ৯০ লাখ রুপি।
অন্যদিকে, ভারতের বাজারে মোট গ্রস আয় ২৩৪ কোটি ২৫ লাখ রুপি।
রবিবার ভারতের ১৫ হাজার ৪৭৩টি শোতে ছবিটির গড় দর্শক উপস্থিতি ছিল প্রায় ৬২ শতাংশ। আগের দিন শনিবার ৪৭ কোটি ২৫ লাখ রুপি আয়ের তুলনায় চতুর্থ দিনে আয় বেড়েছে প্রায় ১৮ দশমিক ২ শতাংশ। শুধু রবিবারেই ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে উপস্থিত হন ৩৬ লাখ ৮৭ হাজার ২৬৯ জন দর্শক।
মুক্তির প্রথম দিন থেকেই ভালো ব্যবসা করছে ‘জেলার ২’। গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি প্রথম দিনে ১৬ হাজার ৫৯৯টি শো থেকে ভারতে ৫৯ কোটি ৭০ লাখ রুপি নেট আয় করে। সেদিন গড় দর্শক উপস্থিতি ছিল ৫৫ দশমিক ৪ শতাংশ।
দ্বিতীয় দিন শুক্রবার আয় কিছুটা কমে দাঁড়ায় ৩৭ কোটি ১০ লাখ রুপিতে। ১৩ হাজার ১৫৭টি শোতে সেদিন দর্শক উপস্থিতি ছিল ৪৮ দশমিক ২ শতাংশ।
তবে সপ্তাহান্তে আবার ঘুরে দাঁড়ায় ছবিটি। শনিবার ১৪ হাজার ৬০৪টি শো থেকে আয় হয় ৪৭ কোটি ২৫ লাখ রুপি। সেদিন দর্শক উপস্থিতি ছিল ৫৩ দশমিক ৯ শতাংশ। এরপর রবিবার আয় আরও বেড়ে ৫৫ কোটি ৮৫ লাখ রুপিতে পৌঁছায়।
তামিল সংস্করণে সবচেয়ে বেশি আয়
ভাষাভিত্তিক আয়ের হিসাবে এখনো এগিয়ে রয়েছে ছবিটির তামিল সংস্করণ। রোববার ৮ হাজার ১৭৩টি শো থেকে এই সংস্করণের নেট আয় হয়েছে ৩৯ কোটি ৯৫ লাখ রুপি। দর্শক উপস্থিতি ছিল প্রায় ৮০ শতাংশ।
অন্যদিকে, ২ হাজার ২৩৪টি শো থেকে তেলুগু সংস্করণের আয় ৯ কোটি ৫০ লাখ রুপি। ৪ হাজার ৯০২টি শো থেকে হিন্দি সংস্করণ আয় করেছে ৫ কোটি ৭৫ লাখ রুপি। আর ১৬৪টি শো থেকে কন্নড় সংস্করণের সংগ্রহ ৬৫ লাখ রুপি।
দর্শক উপস্থিতির বিস্তারিত হিসাবেও তামিল সংস্করণের দাপট স্পষ্ট। তামিল দ্বিমাত্রিক শোগুলোতে গড় দর্শক উপস্থিতি ছিল ৮২ দশমিক ৫৮ শতাংশ। সকালের শোতে উপস্থিতি ছিল ৬৭ দশমিক ০৮ শতাংশ। দুপুর, বিকেল ও রাতের শোগুলোতে এই হার ছিল যথাক্রমে ৮৭ দশমিক ০৮, ৮৮ দশমিক ৭৭ ও ৮৭ দশমিক ৩৮ শতাংশ।
হিন্দি সংস্করণের ক্ষেত্রে সকালের শোতে দর্শক উপস্থিতি ছিল ২৮ দশমিক ৫৮ শতাংশ। দুপুরে তা বেড়ে ৪৯ দশমিক ৮৩ শতাংশ হলেও বিকেল ও রাতের শোতে উপস্থিতি ছিল যথাক্রমে ৪৭ দশমিক ৮৩ ও ৪৬ শতাংশ। তেলুগু সংস্করণেও দুপুর ও বিকেলের শোগুলোতে দর্শক উপস্থিতি তুলনামূলক বেশি ছিল।
বিদেশের বাজারেও দাপট
ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ভালো ব্যবসা করছে ‘জেলার ২’। স্যাকনিল্কের দেওয়া হিসাব অনুযায়ী, শুধু রবিবারেই বিদেশের বাজার থেকে ছবিটির গ্রস আয় হয়েছে প্রায় ৪০ কোটি রুপি। এতে চার দিনে আন্তর্জাতিক বাজারে মোট গ্রস আয় দাঁড়িয়েছে প্রায় ১৯০ কোটি রুপিতে।
ভারতের বাজারে ২৩৪ কোটি ২৫ লাখ রুপি এবং আন্তর্জাতিক বাজারে প্রায় ১৯০ কোটি রুপি মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৪২৪ কোটি ২৫ লাখ রুপি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার

৫০০ কোটির পথে ‘জেলার ২’

আপডেট সময় ০৮:৪৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬