ঢাকা ১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ

নরসিংদীতে জনপ্রিয় মালয়েশিয়ার রুটি চানাই

মালয়েশিয়ায় প্রবাসজীবনে শেখা দক্ষতাকে জীবিকার উপায় হিসেবে কাজে লাগিয়ে প্রায় ১৮ বছর ধরে নরসিংদীর হাতিরদিয়া বাজারে জনপ্রিয় মালয়েশীয় খাবার রুটি চানাই তৈরি করে বিক্রি করছেন ষাটোর্ধ্ব মাহতাব উদ্দিন।
দক্ষ হাতে ময়দার খামির শূন্যে ঘুরিয়ে ও টেনে পাতলা করার ব্যতিক্রমী কৌশলে তিনি খাদ্যপ্রেমীদের কাছে পরিচিতি পেয়েছেন। তার তৈরি রুটি চানাইয়ের স্বাদ নিতে স্থানীয় ক্রেতাদের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা থেকেও মানুষ আসেন।
গত সোমবার সকালে নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজারে গিয়ে দেখা গেছে, মাহতাবের দোকানে রুটি চানাই খেতে ক্রেতাদের ভিড় জমেছে। সবজি ভাজি, ডাল ও ডিমের সঙ্গে পরিবেশন করা হয় এই রুটি।
রুটি তৈরির সময় মাহতাবের বিশেষ কৌশল দেখতে বিভিন্ন বয়সের মানুষও ভিড় করেন। শূন্যে ময়দার খামির ঘুরিয়ে ও হাতের কৌশলে পাতলা করার দৃশ্য অনেকের কাছেই আকর্ষণীয় হয়ে ওঠেছে।
মালয়েশিয়ার জনপ্রিয় স্ট্রিট ফুড রুটি চানাইয়ের স্বাদ এখন স্থানীয় ক্রেতাদের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা ভোজনরসিকদেরও আকৃষ্ট করছে। কেউ বন্ধুদের নিয়ে আসেন, আবার কেউ বাজারে কেনাকাটা করতে এসে এই খাবারের স্বাদ নেন।
গাজীপুর থেকে আসা তরুণ ক্রেতা মিশাব আহমেদ বাসস’কে বলেন, ‘নাশতায় আমি অনেকবার এই রুটি খেয়েছি। এর স্বাদ আমার খুব ভালো লাগে। তাই আজ গাজীপুর থেকে এক বন্ধুকে নিয়ে এখানে এসেছি।’
মাহতাব জানান, প্রতিদিন রাত ৩টার দিকে ময়দা ও ঘি দিয়ে রুটির খামির তৈরির কাজ শুরু হয়। বয়সের ভার ও শারীরিক পরিশ্রম সত্ত্বেও মালয়েশীয় এই খাবারের জনপ্রিয়তাকে পুঁজি করে তিনি তিনজন কর্মচারীর সহায়তায় ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
সেখানে দেখা যায়, মাহতাব বেলন ছাড়াই এক দলা খামির শূন্যে ঘুরিয়ে ধীরে ধীরে পাতলা চাদরের মতো করে ফেলছেন। প্রথম দেখায় কৌশলটি জাদুর মতো মনে হলেও মাহতাব জানান, দীর্ঘদিনের অনুশীলনের মাধ্যমে তিনি এই দক্ষতা অর্জন করেছেন।
রে আঙুলের সাহায্যে খামিরটি আরও চেপে ও টেনে পাতলা করে তাওয়ায় বসিয়ে সয়াবিন তেলে ভাজা হয়। এতে তৈরি হয় বিশেষ বৈশিষ্ট্যের বহুস্তর বিশিষ্ট পরোটা জাতীয় রুটি।
মাহতাব বাসস’কে বলেন, ‘আমি দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলাম। সেখানে থাকাকালে এই রুটি তৈরি শিখেছি। দেশে ফেরার পর ভাবলাম, বিদেশের দক্ষতাকে কাজে লাগিয়ে নিজে কিছু করা যায় কি-না। সেই চিন্তা থেকেই এই উদ্যোগ শুরু করি।’
তিনি আরও বলেন, ‘আজ এই পথচলায় আমি একা হলেও মালয়েশিয়ার জনপ্রিয় রুটি চানাই খেতে আসা খাদ্যপ্রেমী মানুষ আর মহান আল্লাহ আমার সঙ্গী।’
মাহতাবের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে বর্তমানে নিজস্ব সংসার নিয়ে ব্যস্ত। ছেলে থাকেন সৌদি আরবে।
বিদেশের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মাহতাব এখন নিজেই একটি ছোট ব্যবসা গড়ে তুলেছেন। এর মাধ্যমে তিনি জীবিকা নির্বাহের পাশাপাশি স্থানীয় মানুষের কাছে ভিন্ন স্বাদের খাবার পৌঁছে দিচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, নানা প্রতিকূলতা পেরিয়ে একজন প্রবাসী শ্রমিক থেকে উদ্যোক্তা হয়ে ওঠা মাহতাবের জীবন সংগ্রাম হাতিরদিয়া বাজারে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার

নরসিংদীতে জনপ্রিয় মালয়েশিয়ার রুটি চানাই

আপডেট সময় ০৮:৫৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬