ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ Logo গজারিয়ায় ২৬-২৭ অর্থ বছরের রবি মৌসুমে বীজ ও সার বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন

কাপাসিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও পিকআপসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

গাজীপুরের কাপাসিয়ায় গভীর রাতে দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে কাপাসিয়া থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। মঙ্গলবার দিবাগত রাত (২১ অক্টোবর) ১২:৩০ ঘটিকার দিকে কাপাসিয়া থানাধীন বারীষাব ইউনিয়নের দক্ষিণ গাওয়ার এলাকার আমতলী রোডে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, কাপাসিয়া থানার এসআই (নিঃ) মোহাম্মদ শহিদুল আলমের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বারিষাব ইউনিয়নের দক্ষিণ গাওয়ার সাকিনস্থ আমতলী রোডে জনৈক সলিম উদ্দিনের বাড়ীর সামনে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল থেকে চার ডাকাতকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে এ সময় তাঁদের সঙ্গে থাকা আরও ৪-৫ জন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলেনÑ১.এমদাদুল হক মামুন(৩৬) পিতা-মৃত হানিফ, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ। ২.কবির হোসেন(৪০) পিতা-আম্বর আলী, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ। ৩. সুরুজ মিয়া(৬৫) পিতা-মৃত মোহাম্মদ আলী, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ। ৪. সোহরাব বেপারী(৬২) পিতা-মৃত রহম বেপারী, থানা-সাঘাটা, জেলা-গাইবান্ধা। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১টি লোহার ছুরি, ১টি চাপাতি, ৫টি লোহার রড, ১০ ফুট লম্বা নাইলনের রশি, ১টি গামছা এবং ডাকাতির কাজে ব্যবহৃত ১টি মিনি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৫-১৩১০) জব্দ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ নাসির আহমদ বলেন, ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে কাপাসিয়া থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা (মামলা নং-৩১, জি আর নং-৩২৭) রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালত গাজীপুরে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ

কাপাসিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও পিকআপসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ০১:৪৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬