ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ Logo গজারিয়ায় ২৬-২৭ অর্থ বছরের রবি মৌসুমে বীজ ও সার বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন

বিজয়া দশমীতে নিমাগাছী মাতৃমন্দিরের উদ্যোগে ৬৩ অসহায় পরিবারের মাঝে বস্ত্র বিতরণ

সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে সিরাজগঞ্জের রায়গঞ্জে অসহায় মুসলিম ও হিন্দু পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছে নিমাগাছী মাতৃমন্দির কর্তৃপক্ষ। শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে ৬৩টি অসহায় পরিবারের হাতে এসব বস্ত্র তুলে দেওয়া হয়। বুধবার (২১ অক্টোবর) রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমাগাছী পুরাতন পরিষদসংলগ্ন মাতৃমন্দির প্রাঙ্গণে এ বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি ও সোনাখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী প্রবীণ কুমার গুন (লিটন), মাতৃমন্দিরের সভাপতি সুশান্ত কুমার গুন, সহ -সভপতি বিশ্বনাথ মাহাতো (বিশু)সাধারণ সম্পাদক নিরঞ্জন শর্মা, কোষাধ্যক্ষ প্রশান্ত বিশ্বাস, উপদেষ্টাম-লীর সদস্য বরুন কুমার সরকার, নিপেন্দ্রনাথ সাহা, প্রকাশ চন্দ্র গুন (গৌরাঙ্গ) নিঞ্জন পোদ্দার, আশুতোষ মালাকার, তরুন পোদ্দার সহ মন্দিরের অন্যান্য সদস্যরা। বস্ত্র বিতরণ প্রসঙ্গে মাতৃমন্দিরের সভাপতি সুশান্ত কুমার গুন বলেন, প্রতিবছরের মতো এবারও আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মুখে হাসি ফোটানো এবং তাঁদের পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব। এ ধরনের উদ্যোগে স্থানীয় অসহায় পরিবারগুলোর মধ্যে আনন্দ ও স্বস্তি ছড়িয়ে পড়ে। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ

বিজয়া দশমীতে নিমাগাছী মাতৃমন্দিরের উদ্যোগে ৬৩ অসহায় পরিবারের মাঝে বস্ত্র বিতরণ

আপডেট সময় ০১:৫৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬