ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ Logo গজারিয়ায় ২৬-২৭ অর্থ বছরের রবি মৌসুমে বীজ ও সার বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন

২০ বছর পর বিশেষ চমক নিয়ে ফিরছে ‘দ্য প্রেস্টিজ’

  • বিনোদন
  • আপডেট সময় ০৮:৪২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • 38

কিংবদন্তি নির্মাতা ক্রিস্টোফার নোলানের আলোচিত সিনেমা ‘দ্য প্রেস্টিজ’ মুক্তির ২০ বছর পূর্তি উপলক্ষে আবারও বড় পর্দায় ফিরছে। তবে এবার থাকছে বিশেষ চমক। প্রথমবারের মতো ৭০ মিলিমিটার আইম্যাক্স পর্দায় সিনেমাটি দেখার সুযোগ পাবেন দর্শক। আগামী ২৯ জানুয়ারি সিনেমাটি পুনরায় মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে ডিজনি।
২০০৬ সালের ২০ অক্টোবর মুক্তি পেয়েছিল ‘দ্য প্রেস্টিজ’। মুক্তির পর বক্স অফিসে সাফল্যের পাশাপাশি সিনেমাটি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়। দুই দশক পর সিনেমাটি নতুন করে বড় পর্দায় দেখার সুযোগ তৈরি হওয়ায় নোলানভক্তদের মধ্যে আগ্রহ বাড়বে বলে আশা করা হচ্ছে।
পুনর্মুক্তি নিয়ে এক বিবৃতিতে ক্রিস্টোফার নোলান বলেন, ‘আমি খুবই উচ্ছ্বসিত যে, ‘দ্য প্রেস্টিজ’ আবারও বড় পর্দায় ফিরে আসছে। বিশেষ করে ৭০ মিলিমিটার ও আইম্যাক্সে প্রথমবারের মতো সিনেমাটি দেখতে পাবে দর্শক, এটা রোমাঞ্চকর ব্যাপার হতে যাচ্ছে।’
‘দ্য প্রেস্টিজ’-এর গল্প আবর্তিত হয়েছে দুই মঞ্চজাদুকর রবার্ট অ্যাঞ্জিয়ার ও আলফ্রেড বোর্ডেনের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে। চরিত্র দুটিতে অভিনয় করেছেন হিউ জ্যাকম্যান ও ক্রিশ্চিয়ান বেল। সিনেমাটিতে আরও রয়েছেন মাইকেল কেইন, স্কারলেট জোহানসন, রেবেকা হল, অ্যান্ডি সার্কিস ও ডেভিড বোয়ি।
৪ কোটি মার্কিন ডলার বাজেটে নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছিল প্রায় ১০ কোটি ৯০ লাখ ডলার। পাশাপাশি দুটি বিভাগে অস্কার মনোনয়ন পেয়েছিল এটি।
পরিচালনার পাশাপাশি ভাই জোনাথন নোলানের সঙ্গে যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ক্রিস্টোফার নোলান। স্ত্রী এমা থমাস ও অ্যারন রাইডারের সঙ্গে প্রযোজনাও করেছেন তিনি।
‘দ্য প্রেস্টিজ’-এর পর ‘দ্য ডার্ক নাইট’ ট্রিলজি, ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’ ও ‘ওপেনহাইমার’-এর মতো সিনেমা নির্মাণ করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন নোলান। তার সিনেমায় জটিল গল্প, রহস্য ও সময়ের নানা স্তরের ব্যবহার দর্শকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ

২০ বছর পর বিশেষ চমক নিয়ে ফিরছে ‘দ্য প্রেস্টিজ’

আপডেট সময় ০৮:৪২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬