ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ Logo গজারিয়ায় ২৬-২৭ অর্থ বছরের রবি মৌসুমে বীজ ও সার বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন

স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি

প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’ গ্রহণ করতে স্পেন সফরে যাচ্ছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। স্পেনের রাজপরিবার কর্তৃক প্রদত্ত এই সম্মানজনক আন্তর্জাতিক স্বীকৃতির ক্রীড়া বিভাগে ২০২৬ সালের বিজয়ী নির্বাচিত হয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। আগামী ২৩ অক্টোবর স্পেনের ওভিয়েদোর ঐতিহাসিক ‘তেয়াত্রো কাম্পোয়ামোর’ প্রেক্ষাগৃহে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে রাজপরিবারের উপস্থিতিতে তিনি এই সম্মাননা গ্রহণ করবেন। স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে ও রানি লেতিসিয়া বিজয়ী মেসির হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কারটি তুলে দেবেন। ৪৩ বছরের ইতিহাসে এবারই প্রথম একক কোনো ফুটবলার হিসেবে এই সম্মানজনক আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন মেসি।
১৯৮১ সালে যাত্রা শুরু করা এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি প্রতিবছর বিজ্ঞান, সাহিত্য, শিল্পকলা, সামাজিক বিজ্ঞান, আন্তর্জাতিক সহযোগিতা ও খেলাধুলাসহ মোট আটটি বিভাগে আন্তর্জাতিক পর্যায়ে অসামান্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রদান করে প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশন।
বিজয়ীদের বিখ্যাত শিল্পী হুয়ান মিরোর নকশা করা একটি স্মারক ভাস্কর্য, সনদ, ব্যাজ এবং ৫০ হাজার ইউরো অর্থমূল্য প্রদান করা হয়।
এর আগে গত ৩ জুন স্পেনের ওভিয়েদোতে জুরিবোর্ডের আনুষ্ঠানিক ঘোষণায় মেসিকে বিজয়ী হিসেবে নাম প্রকাশ করা হয়। মাঠের ক্যারিয়ারে অভাবনীয় সাফল্য, অনন্য বিনয় ও ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি লিওনেল মেসির সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় দীর্ঘদিনের দাতব্য কর্মকাণ্ড জুরি বোর্ডের দৃষ্টি কাড়ে। বিশ্বজুড়ে মনোনীত ২৭ জন খ্যাতনামা ব্যক্তিত্বের মধ্য থেকে সর্বসম্মতিক্রমে বিশ্বজয়ী এই মহাতারকাকে বেছে নেয় প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ

স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি

আপডেট সময় ০৮:৪৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬