ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ Logo গজারিয়ায় ২৬-২৭ অর্থ বছরের রবি মৌসুমে বীজ ও সার বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন

পাবনায় ডিবির অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্রসহ ৪জন গ্রেফতার

পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ১২ রাউন্ড গুলিসহ ৪ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। অস্ত্র গুলির মধ্যে ৪টি ওয়ান শুটারগান, ১টি বিদেশী রিভলবার, ১০ রাউন্ড রিভালবারের গুলি, ২ রাউন্ড কার্তুজের গুলি এবং অস্ত্র বিক্রয়ের ৩০ হাজার টাকা। গত বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টার মধ্যে অস্ত্র-গুলি উদ্ধার এবং আসামীদের গ্রেফতার করা হয়। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো: রাকিবুল হাসান ইবনে রহমান বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে জানান, পাবনা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮টার দিকে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর চরঘোষপুর গ্রামে অভিযান চালিয়ে ২টি দেশীয় তৈরী ওয়ান স্যুটার, ১টি পয়েন্ট টু-টু রিভালবার, রিভালবারের ১০ রাউন্ড গুলি ও নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করে। এ সময় সেখান থেকে চরঘোষপুর গ্রামের আনসার সেখের ছেলে আলাল সেখ(৫২), আমিনপুর থানার রানীনগর ভাটিকয়া গ্রামের মো: হাশেম কাজির জনি কাজী(২৮) কে গ্রেফতার করে।
এদিকে পৃথক অভিযানে সুজানগর থানার নাজিরগঞ্জ বাজার থেকে ২টি দেশীয় তৈরী ওয়ান স্যুটার গান ও ২ রাউন্ড তাজা কর্তুজ উদ্ধার করে ডিবি পুলিশ। এ সময় আমিনপুর থানার রামনারায়নপুর গ্রামের ঝাড়– মন্ডলের ছেলে জলিল মন্ডল(২৮) ও মিরপুর গ্রামের জসিম মন্ডলের ছেলে বাবুল মন্ডল(২৬)কে গ্রেফতার করে। পৃথক দুটি অস্ত্র উদ্ধার ও গ্রেফতারের ঘঁটনায় পাবনা সদর ও আমিনপুর থানায় পৃথক দুটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: সাখাওয়াত হোসেন ও ডিবির ওসি আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ

পাবনায় ডিবির অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্রসহ ৪জন গ্রেফতার

আপডেট সময় ০১:৩২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬