ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ Logo গজারিয়ায় ২৬-২৭ অর্থ বছরের রবি মৌসুমে বীজ ও সার বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন

দলের দুঃসময়ে পাশে ছিলেন, পহরডাঙ্গা ইউপিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঠাকুর আবুল আজম

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলার ১০ নম্বর পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন দলের প্রবীণ নেতা আলহাজ্ব ঠাকুর আবুল আজম। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত থাকা এই নেতা বিএনপির দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। আলহাজ্ব ঠাকুর আবুল আজম কালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির একাধিকবারের সদস্য, পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির একাধিকবারের সভাপতি এবং বর্তমানে নড়াগাতী থানা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, ১৯৭৯ সাল থেকে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতা ও দলের কঠিন সময়ে বিচলিত না হয়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছেন। দলের আদর্শ ও সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে তিনি নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। আলহাজ্ব ঠাকুর আবুল আজম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এবং নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের নেতৃত্বে দলকে আরও শক্তিশালী করতে আমি কাজ করে যাচ্ছি। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে আছি এবং দলের দুঃসময়েও নেতাকর্মীদের পাশে থেকেছি। পহরডাঙ্গা ইউনিয়নের একজন প্রবীণ রাজনৈতিক কর্মী হিসেবে আমি আশা করি, দল আমাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেবে। তিনি আরও বলেন, দলীয় মনোনয়নের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। তবে দল যদি আমাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে যোগ্য মনে করে, তাহলে দলের সিদ্ধান্তকে সম্মান জানাব। দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করে তাঁকে বিজয়ী করতে সর্বাত্মক চেষ্টা করব, ইনশাআল্লাহ। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্ত ও সাংগঠনিক ঐক্যের প্রতি গুরুত্বারোপ করে তিনি জানান, ব্যক্তিগত প্রত্যাশার চেয়ে দলের স্বার্থ তাঁর কাছে বড়। দলীয় মনোনয়ন যিনি পাবেন, তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে তাঁর অঙ্গীকার। আসন্ন পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আলহাজ্ব ঠাকুর আবুল আজমের এই মনোনয়ন প্রত্যাশা স্থানীয় বিএনপির রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক সম্পৃক্ততা ও দলের প্রতি আনুগত্যকে সামনে রেখে তিনি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশা করছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ

দলের দুঃসময়ে পাশে ছিলেন, পহরডাঙ্গা ইউপিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঠাকুর আবুল আজম

আপডেট সময় ০১:৩৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬